রবিবার, অক্টোবর ১১, ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মোহাম্মদপুরে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

>> সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে প্রাণিসম্পদ কর্মকর্তা!

>> দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক মমতা-কেজরিওয়ালসহ একাধিক নেতা

>> সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

>> আইফোনের সূত্র ধরে তাজমিন হত্যা মামলার তদন্ত, গ্রেপ্তার সিএনজিচালক

>> বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি

>> ‘জামায়াতের সেক্রেটারির ৭০০ অটোরিকশা’—ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত

>> চাঁদা না দেওয়ায় লেগুনা মালিককে মারধরের অভিযোগ, উল্টো চাঁদাবাজ সাজিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি

>> সীতাকুণ্ডে বিদ্যালয়ের পেছনে মিলল হাত-পা বাঁধা নারীর মরদেহ

>> চট্টগ্রাম কাস্টমসে এসি ওমর ফারুক ও আরও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

আপনি পড়ছেন : অর্থনীতি

লিটারে ২০ টাকা জ্বালানি তেলের দাম বাড়ায় পাম্পে ভিড়, ক্ষোভ গ্রাহকদের


Rabeya ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৩০



লিটারে ২০ টাকা জ্বালানি তেলের দাম বাড়ায় পাম্পে ভিড়, ক্ষোভ গ্রাহকদের


জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ঘোষণার পর রংপুর ও যশোরের বিভিন্ন পেট্রলপাম্পে ব্যাপক ভিড় দেখা গেছে। নতুন দাম কার্যকর হওয়ার আগে পুরোনো দামে তেল নিতে মোটরসাইকেল, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

রংপুর নগরের কয়েকটি পাম্পে রাত ১২টার আগে তেল নিতে বিপুলসংখ্যক মানুষ অপেক্ষা করেন। দাম বাড়ানোর বিষয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। একজন মোটরসাইকেল আরোহী বলেন, দুই-চার টাকা বাড়ানো হলেও মানা যেত, কিন্তু একসঙ্গে লিটারে ২০ টাকা বাড়ানো অনেক বেশি।

আরেক গ্রাহক বলেন, হঠাৎ করে এত বেশি দাম বাড়ানোয় সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হবে।

রাত ১২টায় নতুন দাম কার্যকর হওয়ার পর পাম্পগুলোতে ভিড় দ্রুত কমে যায়। এর আগে পুরোনো দামে তেল নেওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেন অনেক গ্রাহক।

যশোরের বিভিন্ন পেট্রলপাম্পেও একই চিত্র দেখা যায়। নতুন দাম কার্যকর হওয়ার আগে আগের দামে জ্বালানি নিতে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

এক বেসরকারি চাকরিজীবী বলেন, আয় না বাড়লেও জ্বালানি তেলের দাম একলাফে লিটারপ্রতি ২০ টাকা বেড়ে যাওয়ায় সংসারের খরচ সামলানো আরও কঠিন হবে।

পাম্প কর্তৃপক্ষ জানায়, দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ার পর রাত থেকেই অস্বাভাবিক ভিড় শুরু হয়। অতিরিক্ত চাপ সামলাতে কর্মীদের ব্যস্ত থাকতে হয়। নতুন দাম কার্যকর হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।