শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সৌদি আরবে হামলার পর আতঙ্কে ওমরাহ যাত্রীরা, ফ্লাইট বাতিলে বাড়ছে ভোগান্তি

>> ইউপি সদস্যের লুঙ্গির কোঁচায় মিলল ১৯৮ ইয়াবা, মাদক মামলায় গ্রেপ্তার

>> কুমিল্লার সংঘর্ষের নেপথ্যে কী, খতিয়ে দেখবে জামায়াত

>> ‘মার্কিন চুক্তি আসলে চুক্তি নয়, ট্রাম্পের আদেশনামা’: আনু মুহাম্মদ

>> ইউপি নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিদ্রোহী হলেই কঠোর ব্যবস্থা

>> গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে বারুদ বজ্রকণ্ঠ অর্জন করা যায় না’: রাশেদ খাঁন

>> গাজায় ইসরায়েলি বিমান হামলায় পরিবারের বাড়ির একাংশ ধসে পড়ল

>> মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান, দালালির অভিযোগে চারজনের কারাদণ্ড

>> নোয়াখালী পাসপোর্ট অফিসে দালালদের ‘রামরাজত্ব’, ডিডি মেহেদী ও ডিএডি নাজমুলকে ঘিরে অভিযোগ

>> মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যেভাবে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

আপনি পড়ছেন : বিশ্ব

ইসলামাবাদে নিরাপত্তা জোরদার, ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ ৪ অক্টোবর


Rabeya ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৩:০২



ইসলামাবাদে নিরাপত্তা জোরদার, ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ ৪ অক্টোবর


ইসলামাবাদ অভিমুখে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্ধারিত লংমার্চের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বরের পরিবর্তে ৪ অক্টোবর পেশোয়ার থেকে লংমার্চ শুরু করার ঘোষণা দিয়েছেন খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।

এক বিবৃতিতে তিনি জানান, সংবিধানের কর্তৃত্ব প্রতিষ্ঠা, স্বাধীন বিচারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা এবং পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘোষিত ‘হাকিকি আজাদি’ অর্জনের লক্ষ্যেই তাদের আন্দোলন চলছে।

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে পিটিআই। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন।

লংমার্চকে কেন্দ্র করে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পাকিস্তান সরকার। শহরে কয়েক হাজার পুলিশ মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ মহাসড়ক ও মোটরওয়েতে ব্যারিকেড দেওয়া হয়েছে। কিছু সড়কে যান চলাচল বন্ধ বা সীমিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদসহ পাঞ্জাবের কয়েকটি এলাকায় রেঞ্জার্স মোতায়েনের অনুমোদনও দেওয়া হয়েছে।

এদিকে লংমার্চ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে খাইবার পাখতুনখওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি পিটিআই নেতা-কর্মীদের সমালোচনা করেন। তাঁর দাবি, দলের কিছু সদস্য নিজেরাই গ্রেপ্তার হওয়ার পরিস্থিতি তৈরি করছেন এবং অনেকে দল ছাড়ার পথ খুঁজছেন।

তবে পিটিআই নেতারা তাদের কর্মসূচিকে সাংবিধানিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা ও রাজনৈতিক দাবিদাওয়া আদায়ের আন্দোলন হিসেবে তুলে ধরেছেন।