বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী

>> বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, কিশোরের জামিন নামঞ্জুর

>> ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

>> টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

>> বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মারামারি, ভাইরাল ভিডিও

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

আপনি পড়ছেন : ধর্ম

মহানবী (সা.) ও ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগ, যুবক ৫ দিনের রিমান্ডে


Rabeya ৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০০



মহানবী (সা.) ও ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগ, যুবক ৫ দিনের রিমান্ডে


ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় ইফতেখার অনিক (৩৩) নামে এক যুবকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. আরিফ হোসেন।

আদালতে ইফতেখারকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. নাফিউল ইসলাম। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মামলার অভিযোগে বলা হয়েছে, ইফতেখার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকার বাসিন্দা। ‘ইফতেখার অনিক’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি বিভিন্ন সময়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে—এমন পোস্ট ও মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

গত ২৭ আগস্ট বিষয়টি বাদী আরিফুজ্জামানের নজরে আসে। পরে তিনি স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানান। কয়েকজন স্থানীয় ব্যক্তি ইফতেখারের বাড়িতে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে তিনি তাঁদের সামনে ধর্মীয় বইপুস্তক ছিঁড়ে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর সেখান থেকে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় আরিফুজ্জামান বাদী হয়ে ২৮ আগস্ট দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাইবার নিরাপত্তা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করেন।

পরদিন রাতে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় ইফতেখারকে গ্রেপ্তার করা হয়।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইফতেখার ঘটনার দায় স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে নিজ বাড়ি থেকে একটি স্মার্টফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

মামলার তদন্ত এগিয়ে নেওয়া, ঘটনার বিস্তারিত তথ্য বের করা এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা জানতে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।