শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> প্রশাসন ও গণমাধ্যমে থাকা দোসররা সরকারের ভালো কাজ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: রিজভী

>> শ্রমিক আন্দোলনে আহত ৯ আনসার সদস্যকে হাসপাতালে দেখতে গেলেন মহাপরিচালক

>> শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

>> চামড়া শিল্পের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার তহবিলসহ ১৩ দফা প্রস্তাব

>> লক্ষ্মীপুরে ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ

>> তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব

>> মায়ের মৃত্যুতে কাবিলার কান্না, আবেগাপ্লুত দর্শক

>> আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির

>> শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান

>> মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে ২ হাজার ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ

আপনি পড়ছেন : এক্সক্লুসিভ

নির্মাণাধীন ফ্লাইওভার থেকে ঢালাইয়ের খণ্ড পড়ে অটোরিকশাযাত্রী আহত, ভেঙেছে ঘাড়ের হাড়


Sifat Islam Sohag ৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৮



নির্মাণাধীন ফ্লাইওভার থেকে ঢালাইয়ের খণ্ড পড়ে অটোরিকশাযাত্রী আহত, ভেঙেছে ঘাড়ের হাড়


নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে প্রায় ৭ থেকে ৮ কেজি ওজনের ঢালাইয়ের একটি অংশ খুলে পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। এতে তাঁর ঘাড়ের হাড় ভেঙে গেছে। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার কাশিপুর এলাকায় ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের নিচে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়ার সময় ৭২ নম্বর পিলারের জোড়ার মাঝখান থেকে ঢালাইয়ের একটি খণ্ড খুলে যাত্রীর মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী শাহাবুদ্দিন জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে পঞ্চবটি-মুক্তারপুর সেতু প্রকল্পের পরিচালক ওয়াহিদুজ্জামান বলেন, ফ্লাইওভারের জোড়ার স্থানে থাকা একটি ব্লক আগেই সরিয়ে ফেলার কথা ছিল। কিন্তু ঠিকাদারের অবহেলার কারণে সেটি সরানো হয়নি। ওই ব্লকটি খুলে পড়ে একজন আহত হয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্লাইওভারের অন্য কোনো স্থানে ফাটল বা ত্রুটি রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।