সোমবার, নভেম্বর ২, ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ড. ইউনূসসহ উপদেষ্টাদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ সমতা পার্টির মানববন্ধন

>> তিন ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল স্বাভাবিক

>> মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার; গ্রেপ্তার ২২

>> ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

>> গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন; বিজিবি সদস্য আহত

>> মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ

>> শ্রমিক অসন্তোষে এক দিনে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ

>> বান্দরবানে সাকিব চৌধুরীকে মারধরের অভিযোগ, চোখের নিচে চার সেলাই; বিচারের দাবি পরিবারের

>> রাজশাহী বিআরটিএতে দালাল সিন্ডিকেটের দাপট, ঘুষ ছাড়া মিলছে না সেবা!

>> নদী থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

আপনি পড়ছেন : জাতীয়

ড. ইউনূসসহ উপদেষ্টাদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ সমতা পার্টির মানববন্ধন


Sheikh Mojahidur Rahman ২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৮
ড. ইউনূসসহ উপদেষ্টাদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ সমতা পার্টির মানববন্ধন

শেখ মুজাহিদুর রহমান (এম রহমান):

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের গ্রেপ্তার এবং তাঁদের আইনের আওতায় আনার দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সমতা পার্টি।

আজ ২ নভেম্বর, সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সমতা পার্টির সভাপতি হানিফ বাংলাদেশীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।

সমাবেশে হানিফ বাংলাদেশী বলেন, “শস্য-শ্যামল সোনার বাংলা আজ মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। এর জন্য দায়ী ড. ইউনূসসহ তাঁর উপদেষ্টারা।” তিনি অভিযোগ করেন, সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে তাঁদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি কেউ যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, গত আট মাস ধরে দেশে চাঁদাবাজি ও দখলবাজি চলছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ করতে হবে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সমাবেশে বক্তারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।