বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন কিশোর আটক

>> সাদা চুল কালো করে ট্রেনে পালানোর চেষ্টা, আখাউড়ায় ধরা পড়লেন আসামি

>> বেশির ভাগ অপরাধের পেছনে মাদক-জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

>> বিএনপি নেতার গোয়াল থেকে চুরি হওয়া গরু উদ্ধার, শোকজ

>> কেরানীগঞ্জে সেলুনে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, আটক ২

>> আদালত অবমাননার অভিযোগে দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

>> হেলমেট কিনছেন মান যাচাই করে? আমদানির সাড়ে ২৪ শতাংশ নিরাপত্তা পরীক্ষায় অনুত্তীর্ণ

>> গুলশান থানার ওসি প্রত্যাহার

>> ট্রাম্প-সি বৈঠকের আগে বেইজিং যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

>> ১৪ ঘণ্টার বদলে ২৬ ঘণ্টা পর গ্যাস, চরম ভোগান্তিতে ২৩ হাজার গ্রাহক

আপনি পড়ছেন : কুষ্টিয়া

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন কিশোর আটক


Rabeya ১৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৪



বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন কিশোর আটক


কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ওয়াদ মালিথা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে মোটরসাইকেল চালানো কিশোরটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে রাস্তার পাশে বসেছিলেন ওয়াদ মালিথা। এ সময় খলিশাকুন্ডির দিকে চার কিশোরকে নিয়ে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে যাচ্ছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা ওয়াদ মালিথাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মোটরসাইকেল চালানো কিশোর পালিয়ে গেলেও অপর তিন আরোহীকে স্থানীয়রা আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়। স্থানীয়দের দাবি, আটক ও পলাতক কিশোরেরা পাশের ভেড়ামারা গ্রামের বাসিন্দা।

ঘটনাটি নিয়ে ঘোড়ামারা ও ভেড়ামারা গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে থাকা তিনজনকে আটক করা হয়েছে এবং তারা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।