সোমবার, আগস্ট ৩, ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বরগুনায় লোডশেডিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘেরাও

>> বিদেশে অবস্থান করে আওয়ামী লীগ তৎপরতার চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ, বাড়ছে জনদুর্ভোগ

>> অস্ট্রেলিয়ায় শুধু লড়াই নয়, জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ: প্রধান নির্বাচক

>> বৈষম্যবিরোধী আন্দোলনের প্রত্যাশা আজও পূরণ হলো না

>> গ্যাস নেই, চুলা জ্বলে না—ভোগান্তির আগুনে পুড়ছে সাধারণ মানুষ

>> শেখ হাসিনা ছাড়া দেশ চালানোর মতো যোগ্য ব্যক্তি কেউ নেই

>> কোদাল হাতে বাগানে জয়া আহসান, সরল জীবনযাপনে মুগ্ধ ভক্তরা

>> ৬ হাজারের বেশি সিমকার্ডসহ প্রতারণা চক্রের চার সদস্য আটক

>> বঙ্গবন্ধুতেই রাজাকারদের চুলকানি

আপনি পড়ছেন : জাতীয়

হাদিকে চিরবিদায় দিতে খোঁড়া হচ্ছে কবর


ডেস্ক রিপোর্ট ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫৩
হাদিকে চিরবিদায় দিতে খোঁড়া হচ্ছে কবর
ছবি:সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদিকে শেষ বিদায় দিতে খোঁড়া হচ্ছে কবর।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল সমাধি চত্বরে কবর খোড়ার কাজ শুরু হয়। হাদির শেষশয্যার স্থানটি দেখতে সকাল থেকেই সেখানে ভিড় করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বেদনার্ত মানুষের অনেকের চোখের ছিল অশ্রু।

উপস্থিত জনতা হাদির কবরের দিকে দৃষ্টি রাখছেন। কেউ কেউ চোখের পানি মুছছিলেন, কেউবা বুক বেঁধে দাঁড়িয়ে প্রার্থনা করছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘হাদি ভাই সবসময় সবার পাশে দাঁড়াতেন। আজ তার চলে যাওয়ায় হৃদয় ভেঙে গেছে। আমরা চাই তার স্বপ্ন ও আদর্শ বেঁচে থাকুক।’

ষাটোর্ধ্ব বৃদ্ধ শরীফ হায়দার বলেন, ‘আমি আজ এখানে এসেছি শুধু শোক জানাতে। হাদির দেশপ্রেম আমাদের সাহস আর অনুপ্রেরণা দিয়েছে। দেশের জন্য যারা লড়াই করে, তাদের কখনও ভুলে যাওয়া উচিত নয়।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাব্বি বলেন, ‘আমরা দেশপ্রেমিক এক নেতাকে হারিয়েছি। হাদি ভাইয়ের জন্য চোখের পানি ধরে রাখতে পারছি না। তার উপস্থিতি আমাদের শক্তি দিত। আজ তার জন্য কবরের পাশে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন সময় থেমে গেছে।’

এদিকে হাদির দাফন ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন গেট প্রবেশ সীমিতকরণ করা হয়েছে।