সোমবার, আগস্ট ৩, ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বরগুনায় লোডশেডিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘেরাও

>> বিদেশে অবস্থান করে আওয়ামী লীগ তৎপরতার চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ, বাড়ছে জনদুর্ভোগ

>> অস্ট্রেলিয়ায় শুধু লড়াই নয়, জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ: প্রধান নির্বাচক

>> বৈষম্যবিরোধী আন্দোলনের প্রত্যাশা আজও পূরণ হলো না

>> গ্যাস নেই, চুলা জ্বলে না—ভোগান্তির আগুনে পুড়ছে সাধারণ মানুষ

>> শেখ হাসিনা ছাড়া দেশ চালানোর মতো যোগ্য ব্যক্তি কেউ নেই

>> কোদাল হাতে বাগানে জয়া আহসান, সরল জীবনযাপনে মুগ্ধ ভক্তরা

>> ৬ হাজারের বেশি সিমকার্ডসহ প্রতারণা চক্রের চার সদস্য আটক

>> বঙ্গবন্ধুতেই রাজাকারদের চুলকানি

আপনি পড়ছেন : জাতীয়

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন সিইসি

ডেস্ক রিপোর্ট ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:১০
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা
ছবি:সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রতীক্ষিত তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। জাতির উদ্দেশে ভাষণ দিয়ে এই তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

এর আগে বুধবার দুপুরে বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা।

প্রেসিডেন্টকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে অবহিত করা হয়। বঙ্গভবন থেকে ফেরার পর নির্বাচন ভবনে বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সিইসির ভাষণ রেকর্ড করে। ভাষণ রেকর্ডের সময় বিশেষ গোপনীয়তা অবলম্বন করা হয়।কবে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে তা গোপন রাখা হয়।

 

নির্বাচন কমিশন আগেই জানিয়ে রেখেছে, তফসিল ঘোষণার পর ২৪ ঘণ্টার মধ্যে রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের প্রচারসামগ্রী সরিয়ে না নেওয়া হলে নির্বাচনী আচরণবিধি অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

আচরণবিধি প্রতিপালন ও নিশ্চিতকরণের জন্য তফসিল ঘোষণার পরদিন থেকে প্রতিটি উপজেলা/থানায় দুজন করে ম্যাজিস্ট্রেট কাজ করবেন।ম্যাজিস্ট্রেটের সংখ্য শেষ পাঁচ দিন, অর্থাৎ নির্বাচনের আগের তিন দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন বেড়ে যাবে। নির্বাচনী এলাকায় সোশ্যাল সেফটি নেটওয়ার্ক ছাড়া সব ধরনের অনুদান, ত্রাণ ইত্যাদি বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। এ ছাড়া তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না। গত ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ বিষয়গুলো জানিয়েছিলেন।

এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই নির্দেশনা কেউ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ডিএমপি। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে।