সোমবার, আগস্ট ৩, ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বরগুনায় লোডশেডিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘেরাও

>> বিদেশে অবস্থান করে আওয়ামী লীগ তৎপরতার চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ, বাড়ছে জনদুর্ভোগ

>> অস্ট্রেলিয়ায় শুধু লড়াই নয়, জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ: প্রধান নির্বাচক

>> বৈষম্যবিরোধী আন্দোলনের প্রত্যাশা আজও পূরণ হলো না

>> গ্যাস নেই, চুলা জ্বলে না—ভোগান্তির আগুনে পুড়ছে সাধারণ মানুষ

>> শেখ হাসিনা ছাড়া দেশ চালানোর মতো যোগ্য ব্যক্তি কেউ নেই

>> কোদাল হাতে বাগানে জয়া আহসান, সরল জীবনযাপনে মুগ্ধ ভক্তরা

>> ৬ হাজারের বেশি সিমকার্ডসহ প্রতারণা চক্রের চার সদস্য আটক

>> বঙ্গবন্ধুতেই রাজাকারদের চুলকানি

আপনি পড়ছেন : জাতীয়

উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা


ডেস্ক রিপোর্ট ৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪:০১
উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি:সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুব ভালো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আগামী নির্বাচনের প্রস্তুতি খুব ভালো। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর একটি নির্বাচন করতে যা দরকার সব করা হচ্ছে। এজন্য পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সব ভোটকেন্দ্রে যাতে বিদ্যুতের ব্যবস্থা থাকে তা নিশ্চিতে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবার ভোট সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত, আগে হতো ৮টা থেকে ৪টা পর্যন্ত। সূর্যের আলো সরে গেল…আমাদের ভোট গণনা করতে হবে, এ কারণে বৈদ্যুতিক ব্যবস্থা যেন অব্যাহত থাকে, সেবিষয়গুলো আলোচনা হয়েছে।’

জাতীয় পার্টিকে ভোটের মাঠে নামতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে, ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড কি নিশ্চিত করা হবে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুরো মাঠ তো তারাই গরম করে রেখেছে। সবাই আছে, কে কী বলে তাতো না। এখন অনেকেই আছে ঘর থেকে বের হতে চায় না। ঠান্ডা লাগবে বলে, সর্দি কাশি হবে। তাদেরকে আমরা না করছি নাকি?’

এছাড়া রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।