মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বরগুনায় লোডশেডিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘেরাও

>> বিদেশে অবস্থান করে আওয়ামী লীগ তৎপরতার চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ, বাড়ছে জনদুর্ভোগ

>> অস্ট্রেলিয়ায় শুধু লড়াই নয়, জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ: প্রধান নির্বাচক

>> বৈষম্যবিরোধী আন্দোলনের প্রত্যাশা আজও পূরণ হলো না

>> গ্যাস নেই, চুলা জ্বলে না—ভোগান্তির আগুনে পুড়ছে সাধারণ মানুষ

>> শেখ হাসিনা ছাড়া দেশ চালানোর মতো যোগ্য ব্যক্তি কেউ নেই

>> কোদাল হাতে বাগানে জয়া আহসান, সরল জীবনযাপনে মুগ্ধ ভক্তরা

>> ৬ হাজারের বেশি সিমকার্ডসহ প্রতারণা চক্রের চার সদস্য আটক

>> বঙ্গবন্ধুতেই রাজাকারদের চুলকানি

আপনি পড়ছেন : জাতীয়

কানায় কানায় পরিপূর্ণ উদ্যান, সড়কেই নামাজের প্রস্তুতি জামায়াতের কর্মীদের


ডেস্ক রিপোর্ট ১৯ জুলাই ২০২৫, বিকাল ৩:২৯
কানায় কানায় পরিপূর্ণ উদ্যান, সড়কেই নামাজের প্রস্তুতি জামায়াতের কর্মীদের
ছবি:সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে ঘিরে সকাল থেকেই মানুষের ঢল নামে। জমায়েত উদ্যান ছাড়িয়ে আশেপাশে পার্ক ও সড়কেও ছড়িয়ে পড়েছে। অতিরিক্ত ভিড় সামলাতে না পেরে অনেক নেতা-কর্মী আশপাশের সড়কেই অবস্থান নিচ্ছেন। সেই সড়কেই এখন চলছে ওজু ও নামাজের প্রস্তুতি।

শনিবার  দুপুর ১ টা ১০ মিনিটে সমাবেশস্থলে যোহরের আজান দেন হাফেজ জুনায়েদ আল হাসান। এর আগে থেকেই নামাজের প্রস্তুতি নেন জামায়াতের নেতা-কর্মীরা।

শুধু রাজনৈতিক সমাবেশ নয়, এই আয়োজন হয়ে উঠেছে আধ্যাত্মিকতা ও নৈতিকতার এক অভিন্ন মিলনমেলা।

ভোর থেকেই ঢাকার বাইরে থেকে দলে দলে লোকজন আসতে থাকেন। সকাল গড়িয়ে দুপুরে পৌঁছাতেই দৃশ্যপট পাল্টে যায়।  উদ্যানের ভেতর জায়গা না পেয়ে সড়কেই বসে পড়েছেন হাজার হাজার নেতা-কর্মী।

নামাজের সময় ঘনিয়ে এলে রাস্তার ওপরই প্রস্তুতি। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে নামাজ। তরুণ কর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকায় নিয়োজিত।

রাজশাহী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, খুলনাসহ দেশের প্রায় সব অঞ্চল থেকেই দলীয় নেতা-কর্মীরা অংশ নিচ্ছেন সমাবেশে। পলাশী, শাহবাগ, টিএসসি ও দোয়েল চত্বর হয়ে রাস্তার দু’পাশজুড়ে দেখা যাচ্ছে ছোট ছোট জামাত করে দাঁড়ানো মুসল্লিদের দৃশ্য।