মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বরগুনায় লোডশেডিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘেরাও

>> বিদেশে অবস্থান করে আওয়ামী লীগ তৎপরতার চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ, বাড়ছে জনদুর্ভোগ

>> অস্ট্রেলিয়ায় শুধু লড়াই নয়, জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ: প্রধান নির্বাচক

>> বৈষম্যবিরোধী আন্দোলনের প্রত্যাশা আজও পূরণ হলো না

>> গ্যাস নেই, চুলা জ্বলে না—ভোগান্তির আগুনে পুড়ছে সাধারণ মানুষ

>> শেখ হাসিনা ছাড়া দেশ চালানোর মতো যোগ্য ব্যক্তি কেউ নেই

>> কোদাল হাতে বাগানে জয়া আহসান, সরল জীবনযাপনে মুগ্ধ ভক্তরা

>> ৬ হাজারের বেশি সিমকার্ডসহ প্রতারণা চক্রের চার সদস্য আটক

>> বঙ্গবন্ধুতেই রাজাকারদের চুলকানি

আপনি পড়ছেন : জাতীয়

জঙ্গিবাদের অভিযোগে মালয়েশিয়ায় আরও গ্রেপ্তার হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা


ডেস্ক রিপোর্ট ১৬ জুলাই ২০২৫, রাত ৮:৩৬
জঙ্গিবাদের অভিযোগে মালয়েশিয়ায় আরও গ্রেপ্তার হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

মালয়েশিয়ায় জঙ্গিবাদ ও উগ্রবাদী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে আরও কয়েকজন বাংলাদেশি নাগরিককে ভবিষ্যতে গ্রেপ্তার করা হতে পারে। মালয়েশিয়া থেকে ফেরার পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার এ কথা বলেন।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে মাসব্যাপী ছবি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এশিয়া আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য তিনি সম্প্রতি মালয়েশিয়া সফর করেন।

জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি দেশটিতে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনার উল্লেখ করে উপদেষ্টা বলেন, ৩৬ জনকে গ্রেপ্তারের পর তাঁরা সারা দেশে দেখছে এ ধরনের কর্মকাণ্ডে আর কেউ জড়িত আছে কি না। তারপর আরও দুজনকে আটক করা হয়েছে। একই ধরনের অভিযোগে আরও কিছু গ্রেপ্তার হতে পারে, এমন ইঙ্গিত মালয়েশিয়া সরকার দিয়েছে।

তৌহিদ হোসেন বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা সবাই জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগের সত্যতা তাঁরা পায়নি। তদন্তে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদের বিচারের আওতায় নেওয়া হয়েছে। আর অভিযোগ প্রমাণিত হলে মালয়েশিয়ার আইন অনুযায়ী দুই থেকে সাত বছর জেল হতে পারে।

উপদেষ্টার তথ্য অনুযায়ী, তদন্ত শেষে কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে।

তৌহিদ হোসেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বাংলাদেশ বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে তদন্তে বাংলাদেশ পূর্ণ সহযোগিতা দেবে।

ভারতের পুশইন ২ হাজার ছাড়িয়েছে

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে সীমান্ত পথে বাংলাদেশে পুশ ইন দুই হাজার ছাড়িয়েছে। তবে ভারতীয় কাউকে পুশ ইন করা হলে তাদের ফেরত পাঠানো হবে।

ভিসা আবেদন প্রত্যাখ্যান বেড়েছে

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসার আবেদন প্রত্যাখ্যান অনেক বেড়ে গেছে। সরকার এর কারণ খতিয়ে দেখছে। জাল কাগজপত্র জমা দেওয়ার কারণে যাদের ভিসা প্রত্যাখ্যান হচ্ছে, তাদের শাস্তির আওতায় আনার ওপর তিনি গুরুত্ব দেন।