শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কক্সবাজারে রিসোর্টে আগুনে ৬ পর্যটকের মৃত্যু, নিহতদের পরিচয় শনাক্ত

>> পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি

>> বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি

>> রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮১, ৪০ মামলা

>> মুক্তি পেলেন নেহা, অভিজিৎ দীপকের অবস্থান জানতে চায় সিজেপি

>> সিলেটের বিতর্কিত মোটরযান পরিদর্শক দেলোয়ার এখন কুমিল্লায়, দালালচক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ

>> জাল স্বাক্ষরে গাড়ির মালিকানা পরিবর্তনের অভিযোগ, বিআরটিএর বিরুদ্ধে দুদকে আবেদন

>> হঠাৎ ভারত সফরে যাচ্ছেন মোজাম্মেলের মেয়ে মেহেরিন, ছুটির আদেশ ঘিরে আলোচনা

>> সৌদি আরবে হামলার পর আতঙ্কে ওমরাহ যাত্রীরা, ফ্লাইট বাতিলে বাড়ছে ভোগান্তি

>> ইউপি সদস্যের লুঙ্গির কোঁচায় মিলল ১৯৮ ইয়াবা, মাদক মামলায় গ্রেপ্তার

আপনি পড়ছেন : ঢাকা

জমি নিয়ে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩: পুলিশ


Rabeya ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:১৫



জমি নিয়ে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩: পুলিশ


কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে এবং রোববার সকালে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তাদের প্রাথমিক তদন্তে হামলাটি সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে করা হয়নি এবং চাঁদাবাজিরও কোনো ঘটনা ঘটেনি।

ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার নাজমুল আলম জানান, ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাঁর দাবি, এ ঘটনায় চাঁদাবাজির কোনো বিষয় পাওয়া যায়নি এবং সালমান মুক্তাদিরের স্টুডিও হামলার মূল লক্ষ্য ছিল না।

শনিবার রাতে ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন সালমান মুক্তাদির। পরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুরের চিত্র দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টুডিওর কয়েকজন কর্মীকেও সেখানে কান্নারত অবস্থায় দেখা যায়।

ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, হামলার ঘটনায় তাঁদের স্টুডিওর ব্যাপক ক্ষতি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে। জমি নিয়ে বিরোধের প্রকৃত কারণ এবং হামলার সঙ্গে আটক ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।