শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> হঠাৎ ভারত সফরে যাচ্ছেন মোজাম্মেলের মেয়ে মেহেরিন, ছুটির আদেশ ঘিরে আলোচনা

>> সৌদি আরবে হামলার পর আতঙ্কে ওমরাহ যাত্রীরা, ফ্লাইট বাতিলে বাড়ছে ভোগান্তি

>> ইউপি সদস্যের লুঙ্গির কোঁচায় মিলল ১৯৮ ইয়াবা, মাদক মামলায় গ্রেপ্তার

>> কুমিল্লার সংঘর্ষের নেপথ্যে কী, খতিয়ে দেখবে জামায়াত

>> ‘মার্কিন চুক্তি আসলে চুক্তি নয়, ট্রাম্পের আদেশনামা’: আনু মুহাম্মদ

>> ইউপি নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিদ্রোহী হলেই কঠোর ব্যবস্থা

>> গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে বারুদ বজ্রকণ্ঠ অর্জন করা যায় না’: রাশেদ খাঁন

>> গাজায় ইসরায়েলি বিমান হামলায় পরিবারের বাড়ির একাংশ ধসে পড়ল

>> মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান, দালালির অভিযোগে চারজনের কারাদণ্ড

>> নোয়াখালী পাসপোর্ট অফিসে দালালদের ‘রামরাজত্ব’, ডিডি মেহেদী ও ডিএডি নাজমুলকে ঘিরে অভিযোগ

আপনি পড়ছেন : ঢাকা

গুলিস্তানে জাসদের কার্যালয়ে পুলিশের অভিযান, আটক অনেকে


Rabeya ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৩৮



গুলিস্তানে জাসদের কার্যালয়ে পুলিশের অভিযান, আটক অনেকে


রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান চালানোর খবর পাওয়া গেছে। শনিবার বেলা তিনটার দিকে শুরু হওয়া এ অভিযানে দলটির নেতা-কর্মীসহ বেশ কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং সেখানে একটি বৈঠক চলছে—এমন তথ্য পাওয়ার পর পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

আটক ব্যক্তিদের পরিচয় ও তাঁদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে বলে জানান তিনি। যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

তবে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের দাবি, শনিবার দলটির কেন্দ্রীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হচ্ছিল। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০০ নেতা-কর্মী অংশ নেন। সকাল সাড়ে ১০টার দিকে সভার কার্যক্রম শুরু হয়।

সাজ্জাদ হোসেনের অভিযোগ, প্রথমে বিএনপির কয়েকজন নেতা-কর্মী সেখানে গিয়ে জাসদের নেতা-কর্মীদের সঙ্গে মারামারিতে জড়ান। তাঁর দাবি, সে সময় ঘটনাস্থলে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে বিকেলে পুলিশ কার্যালয়ে প্রবেশ করে নেতা-কর্মীদের আটক করতে শুরু করে।

তিনি আরও বলেন, পুলিশ একে একে উপস্থিত ব্যক্তিদের থানায় নিয়ে যাচ্ছে এবং কাউকে কার্যালয় থেকে বের হতে দেওয়া হচ্ছে না।

জাসদের এই নেতা জানান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যকেও কার্যালয় থেকে আটক করা হয়েছে। তাঁর দাবি, আবু জাফর সূর্য জাসদ-সমর্থক হওয়ায় প্রতিনিধি সভায় অংশ নিতে দলীয় কার্যালয়ে এসেছিলেন।

আটকের সংখ্যা, তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের যাচাই-বাছাই শেষ হওয়ার পর বিস্তারিত জানা যাবে।