বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ১২ বছরের চাকরিতে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ কর কর্মকর্তা সাইফুলের বিরুদ্ধে

>> নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ছড়াল ফেসবুকে

>> পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন

>> রুশ তেল শোধনাগারে আবারও ইউক্রেনের ড্রোন হামলা

>> দুর্গাপূজাকে টার্গেট করতে পারে ষড়যন্ত্রকারীরা: রিজভী

>> বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, তদন্তের দাবি

>> মিরপুরে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

>> উত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

>> নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গুলির চেষ্টার অভিযোগ

>> সৌদি আরবে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

আপনি পড়ছেন : ঢাকা

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


Rabeya ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৪০



কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

রেলওয়ে থানা-পুলিশ জানায়, ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে যাওয়া কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আবদুল কাদের জানান, রাতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে আরেক পথচারীর সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরনে ছিল নীল রঙের শার্ট ও সাদা পায়জামা। তাঁর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।