মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

>> ‘মক্কা চুক্তি’ কার্যকর, সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত তুরস্ক ও পাকিস্তান

আপনি পড়ছেন : নেত্রকোনা

ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, দলীয় পদ থেকে অব্যাহতি


Rabeya ২৭ আগস্ট ২০২৬, দুপুর ১:১০



ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, দলীয় পদ থেকে অব্যাহতি


নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপির নেতা রফিকুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ছাত্রীর পরিবারের অভিযোগ, ২০২২ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তাকে একটি বাসায় নিয়ে ধর্ষণ করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, একপর্যায়ে অন্য ব্যক্তিরাও ওই ছাত্রীকে ধর্ষণ করেন। ২০২৫ সালের মার্চে দলবদ্ধ ধর্ষণের অভিযোগও করা হয়েছে। পরিবারের সদস্যদের জানালে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে ওই ছাত্রীকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা রফিকুল ইসলামকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দুয়া পৌর বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মামলার দুই নম্বর আসামি আবু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হচ্ছে।