বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সারের ডিলারশিপে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হাসনাতের প্রশ্নের মুখে কৃষিমন্ত্রী

>> সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে তুমুল উত্তেজনা, হাসনাতের অভিযোগে কৃষিমন্ত্রীর জবাব

>> ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত দুই কর্মচারীর পরিচয় প্রকাশ

>> পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী

>> ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

>> হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১

>> ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

>> সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, ভিডিও ছড়িয়ে সমালোচনার ঝড়

>> থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

>> ভারত থেকে ফ্যাসিবাদী শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ডেপুটি স্পিকার

আপনি পড়ছেন : বিনোদন

ফারদীন-ফাইজার আম্মুকে ভালোবাসার কথা জানালেন ওমর সানী


Rabeya ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৩:৩৭



ফারদীন-ফাইজার আম্মুকে ভালোবাসার কথা জানালেন ওমর সানী


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা জুটি ওমর সানী ও মৌসুমীর দাম্পত্যজীবন পেরিয়েছে তিন দশকেরও বেশি সময়। দীর্ঘ এই পথচলায় নানা আলোচনা, অভিমান ও বিচ্ছেদের গুঞ্জন থাকলেও এখনো একসঙ্গেই রয়েছেন তাঁরা।

সম্প্রতি মৌসুমীর প্রতি নিজের ভালোবাসা ও মুগ্ধতার কথা জানিয়েছেন ওমর সানী। তাঁর ভাষ্য, স্ত্রী মৌসুমীর যত্নশীল মনোভাব এবং নিজের সিদ্ধান্তে অটল থাকার বিষয়টি তাঁকে এখনো আকৃষ্ট করে।

ওমর সানী বলেন, মৌসুমীর ধৈর্য তাঁর তুলনায় বেশি। কোনো বিষয় মনে জমিয়ে রাখার ক্ষমতাও তাঁর রয়েছে। অন্যদিকে নিজের ধৈর্য কিছুটা কম বলে জানিয়েছেন এই অভিনেতা।

স্ত্রী হিসেবে মৌসুমীর সবচেয়ে বড় পরিচয় তাঁর কাছে সন্তানদের মা হিসেবে। দুই সন্তান ফারদীন ও ফাইজাকে নিয়ে মৌসুমীর চিন্তা ও দায়িত্ববোধের কথাও তুলে ধরেন তিনি। মজার ছলে জানান, পরিবারের সবার খাবারের বিষয়েও মৌসুমীর আলাদা যত্ন থাকে।

দাম্পত্যজীবনে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ওমর সানী বলেন, তাঁরা দুজনই মানুষ এবং ভুল-ত্রুটি হওয়াটা স্বাভাবিক। তবে এসব বিষয় নিয়ে অতিরিক্ত আলোচনা বা লেখালেখি হলে বিষয়টি অস্বস্তিকর হয়ে ওঠে।

সব আলোচনা-সমালোচনার বাইরে নিজের অনুভূতি প্রকাশ করে ওমর সানী বলেন, “ফারদীন-ফাইজার আম্মু, তোমাকে ভালোবাসি।”

দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক বিশ্বাস ও ত্যাগকে গুরুত্বপূর্ণ মনে করেন এই অভিনেতা। তাঁর মতে, তাঁদের সম্পর্কের অন্যতম ভিত্তি হলো একে অপরের প্রতি বিশ্বাস এবং প্রয়োজনে ছাড় দেওয়ার মানসিকতা।

ওমর সানীর সঙ্গে মৌসুমীর পরিচয় ও সম্পর্কের শুরুটাও ছিল চলচ্চিত্রকেন্দ্রিক। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মহরতে তাঁদের প্রথম দেখা হয়। পরে ‘দোলা’ সিনেমায় প্রথমবার জুটি হিসেবে কাজ করেন তাঁরা। শুটিংয়ের সময় মনোমালিন্য হলেও ধীরে ধীরে সেই সম্পর্ক ভালো লাগায় রূপ নেয়।

মৌসুমীর ব্যক্তিত্ব, আচরণ এবং পরিবারের আন্তরিকতায় মুগ্ধ হয়ে একসময় তাঁকে বিয়ে করার সিদ্ধান্ত নেন ওমর সানী। ১৯৯৫ সালের ৪ মার্চ ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়। এরপর দীর্ঘ ৩১ বছরের পথচলায় নানা চড়াই-উতরাই পেরিয়ে এখনো একসঙ্গেই আছেন এই তারকা দম্পতি।