বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি সর্বোচ্চ, তবে কমেনি বিশ্ববাজারের দাম

>> বাবার অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্র, পরে মিলল ব্যাটারিবিহীন রিকশা

>> রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্কের প্রশ্নে আটকে আছে ৭ ইসলামী দলের ঐক্য

>> কোমরে বিশেষ কায়দায় লুকানো ৭ কোটি টাকার স্বর্ণ, যুবক গ্রেপ্তার

>> মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

>> চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা, আটক ৫

>> মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা!

>> একের পর এক হামলা-ভাঙচুর ও দখলের ঘটনায় উদ্বিগ্ন সরকার

>> পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত

>> গলাচিপায় বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের নামে স্লোগান, তদন্ত কমিটি

আপনি পড়ছেন : বিনোদন

প্রায় নগ্ন হয়ে বিজ্ঞাপনে সিডনি সুইনি, ফের শুরু বিতর্ক


Rabeya ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৩:০৮



প্রায় নগ্ন হয়ে বিজ্ঞাপনে সিডনি সুইনি, ফের শুরু বিতর্ক


হলিউড অভিনেত্রী সিডনি সুইনি নতুন করে আলোচনায় এসেছেন একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে। এবার কোনো সিনেমা বা টিভি সিরিজ নয়, স্পোর্টস ট্রেডিং ও প্রেডিকশন অ্যাপ ‘নোভিগ’-এর প্রচারণায় তাঁর উপস্থিতি ঘিরেই তৈরি হয়েছে আলোচনা।

বিজ্ঞাপনটিতে সুইনিকে বিভিন্ন খেলাধুলার সরঞ্জামের সঙ্গে দেখা যায়। শরীরের বিভিন্ন অংশ ঢাকতে ব্যবহার করা হয়েছে বাস্কেটবল, ফুটবল, হকি গোলপোস্ট, ফুটবল প্যাড, বেসবল ক্যাচারের হেলমেটসহ নানা সরঞ্জাম। বিজ্ঞাপনের একটি অংশে তাঁকে বাস্কেটবল হুপের ওপর বসে থাকতে দেখা যায়।

শুধু বিজ্ঞাপনের মুখ হিসেবেই নয়, নোভিগের সঙ্গে ব্যবসায়িকভাবেও যুক্ত হয়েছেন সুইনি। তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীদার হওয়ার পাশাপাশি শেয়ারহোল্ডারও হয়েছেন।

বিজ্ঞাপনটির উদ্দেশ্য সম্পর্কে সুইনি জানান, খেলাধুলাকে কেন্দ্র করে মজার একটি ধারণা তুলে ধরাই ছিল প্রচারণার লক্ষ্য। বিজ্ঞাপনের শুরুতে দর্শকদের খেলাধুলা সম্পর্কে নিজেদের জ্ঞান প্রমাণ করার আহ্বানও জানানো হয়।

যুক্তরাষ্ট্রজুড়ে সম্প্রতি কার্যক্রম শুরু করেছে নোভিগ। ২১ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন। প্রতিষ্ঠানটি আর্থিক বাজারের ট্রেডিং পদ্ধতির সঙ্গে খেলাধুলাভিত্তিক প্রেডিকশন মার্কেটের ধারণাকে যুক্ত করেছে।

এর আগেও খোলামেলা বিজ্ঞাপনে দেখা গেছে সিডনি সুইনিকে। নিজের অন্তর্বাসের ব্র্যান্ডের প্রচারণার পাশাপাশি আমেরিকান ইগলের একটি জিনসের বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন তিনি। সেই বিজ্ঞাপনের একটি শব্দখেলা নিয়েও অনলাইনে ব্যাপক আলোচনা হয়েছিল।

অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় কাটাচ্ছেন সুইনি। ‘দ্য হাউসমেইড’-এর সাফল্যের পর এর পরবর্তী কিস্তি ‘দ্য হাউসমেইডস সিক্রেট’-এ তাঁকে দেখা যাবে। এছাড়া ‘গান্ডাম’ ও ‘দ্য কাস্টম অব দ্য কান্ট্রি’সহ আরও কয়েকটি সিনেমায় কাজ করছেন এই অভিনেত্রী।