বুধবার, নভেম্বর ৪, ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> অব্যবস্থাপনার কারণে সরকারকে অনেকে ‘লন্ডনিগো সরকার’ বলছে: মঞ্জু

>> শ্রমিকের গায়েবানা জানাজায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ছত্রভঙ্গ এনসিপির নেতাকর্মীরা

>> সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিক-পুলিশসহ আহত অন্তত ১০

>> গাজীপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে যেভাবে প্রাণ হারান তৌফিক

>> গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে তিন পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগ

>> নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে ফের উত্তেজনা, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ; গ্রেপ্তার ৫

>> ফতুল্লায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাসে অসুস্থ তরুণী

>> হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসি ও সাংবাদিক আহত; থমথমে পরিস্থিতি

>> ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ

>> গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

আপনি পড়ছেন : বিনোদন

ফুকেটের নতুন ছবি প্রকাশ করলেন মিথিলা, লিখলেন প্রকৃতির সৌন্দর্যের কথা


Rabeya ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪৮



ফুকেটের নতুন ছবি প্রকাশ করলেন মিথিলা, লিখলেন প্রকৃতির সৌন্দর্যের কথা


থাইল্যান্ডের পর্যটননগরী ফুকেট থেকে নতুন একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ও মডেল তানজিয়া জামান মিথিলা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করেন তিনি।

ছবিগুলোতে ফুকেটের নীল জল, সবুজ প্রকৃতি ও সূর্যাস্তের মনোরম দৃশ্য ফুটে উঠেছে। ছবির সঙ্গে প্রকৃতির সৌন্দর্য ও জীবনের নানা রঙ নিয়ে একটি অনুভূতিপূর্ণ ক্যাপশনও দিয়েছেন মিথিলা।

ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘নীল জল, সবুজ পৃথিবী, সোনালি সূর্যাস্ত আর শান্ত সূর্যোদয়… জীবনের প্রতিটি রঙেই যে সৌন্দর্য আছে, তারই এক সুন্দর কোলাজ যেন।’

মিথিলার এই পোস্ট প্রকাশের পর তার অনুসারীদের মধ্যে বেশ সাড়া পড়ে। ফুকেট সফরে এর আগেও বিভিন্ন ছবি ও মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভ্রমণ, ফ্যাশন ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত নিয়মিত তুলে ধরেন মিথিলা।