বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

>> মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

>> ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ আসামির অভিযোগ গঠন ফের পেছাল

>> হাতকড়া পেছনে রেখে সিঁড়ি দিয়ে আদালতে ওঠানো নিয়ে পলকের আপত্তি

>> সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

>> নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের ঢামেকে মৃত্যু

>> ভারতে শেখ হাসিনার আইনি মর্যাদা কী, সংসদীয় কমিটিতে প্রশ্ন

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর অভিযোগে যুবক আটক

আপনি পড়ছেন : বিনোদন

কবরী, পূর্ণিমা, মেহজাবীন–পায়েলদের প্রথম পারিশ্রমিক কত


Rabeya ২৯ আগস্ট ২০২৬, সকাল ১১:৩৯



কবরী, পূর্ণিমা, মেহজাবীন–পায়েলদের প্রথম পারিশ্রমিক কত


তারকাদের ঝলমলে ক্যারিয়ারের পেছনে থাকে সংগ্রামের গল্প। আজ যাঁরা দর্শকের কাছে পরিচিত মুখ, তাঁদের অনেকেরই অভিনয়জীবনের শুরু হয়েছিল খুব সামান্য পারিশ্রমিক দিয়ে। কেউ প্রথম কাজের জন্য পেয়েছেন মাত্র ১০ টাকা, আবার কেউ পেয়েছেন ১ লাখ টাকা।

ঢালিউডের ‘মিষ্টি মেয়ে’ কবরী ১৯৬৪ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। প্রথম সিনেমায় অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন ১ হাজার ১১১ টাকা। সেই টাকা তিনি বাবার হাতে তুলে দিয়েছিলেন।

চিত্রনায়িকা রোজিনার অভিনয়ে অভিষেক হয় ‘জানোয়ার’ সিনেমার মাধ্যমে। সিনেমাটিতে ছোট একটি চরিত্রে অভিনয়ের জন্য তাঁর প্রথম পারিশ্রমিক ছিল মাত্র ১০ টাকা। সে সময় এই অর্থই তাঁর কাছে অনেক বড় মনে হয়েছিল।

চিত্রনায়িকা পূর্ণিমা ১৯৯৭ সালে ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। প্রথম সিনেমাতেই তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ১ লাখ টাকা। সেই টাকা তিনি মায়ের হাতে তুলে দেন।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম নাটক ছিল ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’। মাহফুজ আহমেদের সঙ্গে অভিনীত সেই নাটকের জন্য তিনি প্রথম পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ১৫ হাজার টাকা।

অভিনয়ে আসার শুরুতে কেয়া পায়েলের তেমন আগ্রহ ছিল না। পরে ২০১৮ সালে ‘একটাই আমার তুমি’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। প্রথম নাটকেই প্রধান চরিত্রে অভিনয় করেন এবং পারিশ্রমিক হিসেবে পান ১০ হাজার টাকা।

এই প্রথম পারিশ্রমিকগুলোর অঙ্ক হয়তো আজকের তুলনায় খুব বেশি নয়, কিন্তু তারকাদের কাছে এগুলো তাঁদের ক্যারিয়ারের শুরুর স্মৃতি ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকা বিশেষ অর্জন।