মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> পুরো সড়ক বন্ধ করে নির্মাণকাজ, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

>> হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৬

>> বেক্সিমকোর শ্রমিকদের জীবনে অনিশ্চয়তা, কেউ চা বিক্রি করছেন, কেউ চালাচ্ছেন অটোরিকশা

>> মহাকাশযুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

>> ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে স্বজনদের মৃত্যুর দাবি

>> রাজস্থানে স্থানীয় নির্বাচনে বিজেপির কোনোরকমে ‘মুখরক্ষা’

>> এইডস-যক্ষ্মা-ম্যালেরিয়া প্রতিরোধে ৪ হাজার ৩৯ কোটি টাকার প্রকল্প

>> চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক রিমান্ডে

>> ২৮ বছরেও সংযোগ সড়ক হয়নি, অচল বুড়িচংয়ের সেতু

>> পাটের আঁশে লাভের আশা, ভালো ফলনে খুশি সাতক্ষীরার কৃষকেরা

আপনি পড়ছেন : বিনোদন

ঢাকার পোলা’ ভানু বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন


Rabeya ২৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৪০



ঢাকার পোলা’ ভানু বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন


বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ। মুন্সিগঞ্জের বিক্রমপুরে জন্ম নেওয়া এই শিল্পী দুই বাংলার দর্শকের কাছে ‘ঢাকার পোলা’ হিসেবেই বিশেষ পরিচিতি পেয়েছিলেন।

তাঁর আসল নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায়। পুরান ঢাকার লক্ষ্মীবাজার, দক্ষিণ মৈশুন্দী, ভজহরি সাহা স্ট্রিট, ভূতের গলি ও পোগোজ স্কুলের সঙ্গে তাঁর শৈশব-কৈশোরের স্মৃতি জড়িয়ে আছে। পরবর্তী সময়ে কলকাতার চলচ্চিত্রে নিজের অভিনয় প্রতিভায় তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা।

‘সাড়ে চুয়াত্তর’, ‘গল্প হলেও সত্যি’, ‘আশিতে আসিও না’, ‘ভানু পেল লটারি’, ‘ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট’সহ অসংখ্য চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। ‘মাসিমা, মালপোয়া খামু’ কিংবা ‘ঢাকার পোলা ট্যালেন্টেড হইবই’—তাঁর অভিনয়ের অনেক সংলাপ আজও মানুষের মুখে মুখে ফেরে।

শুধু কৌতুক অভিনেতা হিসেবে নয়, বিভিন্ন চরিত্রে তাঁর অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন সত্যজিৎ রায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো বরেণ্য ব্যক্তিরাও। হাস্যরসের আড়ালে সমাজের নানা অসঙ্গতি ও মানুষের জীবনযন্ত্রণাকেও তিনি তুলে ধরতেন।

অভিনয়ের পাশাপাশি ফুটবলের প্রতিও তাঁর ছিল গভীর আগ্রহ। তিনি ছিলেন ইস্টবেঙ্গলের একনিষ্ঠ সমর্থক। সহশিল্পীদের সঙ্গেও তাঁর ছিল গভীর বন্ধুত্ব ও আত্মিক সম্পর্ক।

১৯৮৩ সালের ৪ মার্চ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন ভানু বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর অভিনয়, সংলাপ ও স্বতন্ত্র ‘বাঙাল’ ভাষার ব্যবহার আজও তাঁকে দর্শকের হৃদয়ে জীবন্ত করে রেখেছে।

‘ঢাকার পোলা’ ভানু বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আজও এক উজ্জ্বল নাম।