শনিবার, অক্টোবর ৩, ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

>> আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে কটিয়াদীতে মিশ্র প্রতিক্রিয়া, মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

>> ‘আমি আওয়ামী লীগার না’ বলে আদালত চত্বরে হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

>> দেশে আবার দুর্নীতি বেড়েছে, সীমান্তে পাহারা বসানোর দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

>> বাসের টিকিট বিক্রি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

>> ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক

>> সরকারি দপ্তরের পাশেই জরাজীর্ণ স্কুল ভবন, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

>> ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ কার্যালয়ে সেবা পেতে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

আপনি পড়ছেন : বিনোদন

এফডিসিতে জানাজা শেষে জাভেদের দাফন কোথায়


ডেস্ক রিপোর্ট ২১ জানুয়ারি ২০২৬, বিকাল ৪:০০
এফডিসিতে জানাজা শেষে জাভেদের দাফন কোথায়
ছবি:সংগৃহীত

বাংলা সিনেমার সোনালী যুগের কিংবদন্তি চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আর নেই। আজ সকাল ১১টায় দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। বরেণ্য অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে নেয়া হবে এফডিসিতে। বাদ আসর জানাজা শেষে উত্তরায় ১২ নম্বর সেক্টরে দাফন সম্পন্ন হবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। 

জাভেদের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘আজ বাদ আসর জাভেদকে এফডিসি প্রাঙ্গণে নেওয়া হবে। আমরা তাকে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এফডিসিতে চলচ্চিত্রের সহকর্মী, ভক্ত এবং অনুরাগীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। এরপর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ ১২ নম্বর সেক্টর বড় মসজিদ সংলগ্ন কবরস্থানে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।’ 

১৯৬৮ সালে জাভেদ অভিনীত প্রথম উর্দু সিনেমা ‘পায়েল’ সিনেমা মুক্তি পায়। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার।জাভেদ অভিনীত সিনেমাগুলোর মধ্যে মালেকা বানু,নিশান,পাপী শত্রু,নিশান,রক্ত শপথ,সাহেব বিবি গোলাম,কাজল রেখা, অনেক দিন আগে,আজও ভুলিনি,কঠোর,মা বাবা সন্তান,রাখাল রাজা,রসের বাইদানী,জীবন সঙ্গী,আবদুল্লাহ  উল্লেখযোগ্য।