মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রোগী পৌঁছে দিয়ে ফেরার পথে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষ, নিহত ২

>> ময়মনসিংহ মেডিকেলে আগুন: পাঁচ সিঁড়ির চারটিই ছিল তালাবদ্ধ

>> লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল

>> ইমরানের পাশে দাঁড়িয়ে মাইকেল হোল্ডিং: ‘কেউ মানুষের সঙ্গে এমন আচরণ করে না’

>> মন্দ ধারণার সুযোগ না দেওয়ার শিক্ষা নবীজির জীবন থেকে

>> জেনডায়া–টম হল্যান্ডের বিয়ে হয়েছে কি না, জানালেন স্টাইলিস্ট

>> যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: আন্তর্জাতিক শিক্ষার্থীদের যে সতর্কতা হার্ভার্ডের

>> শিশুর প্রারম্ভিক বিকাশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান

>> মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ডাকযোগে ভোট সীমিত করার উদ্যোগে সুপ্রিম কোর্টের বাধা

>> ডেঙ্গুতে এক দিনে রেকর্ড সংক্রমণ, মৃত্যু ৮

আপনি পড়ছেন : বিনোদন

ঢাকা ক্যাপিটালস-এর মালিকানায় শাকিব খান


ডেস্ক রিপোর্ট ৫ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:৩৭
 ঢাকা ক্যাপিটালস-এর মালিকানায় শাকিব খান
ছবি:সংগৃহীত

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গত আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে চিত্রনায়ক শাকিব খান। প্রথমবার অংশ নিয়ে দলটি শেষ হাসি হাসতে না পারলেও ব্যাপক আলোচনা তৈরি করেছিল। 

এবারের আসরে দলটির মালিকানায় ঢালিউড সুপারস্টার থাকবেন কিনা তা নিয়ে সন্ধিহান ছিল। অবশেষে জানা গেল, ঢাকা ক্যাপিটালস-এর মালিকানায় থাকছেন শাকিব খান এবং তাদের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস।

এ ব্যাপারে শাকিবের কোনো মন্তব্য পাওয়া না গেলেও একাধিক সূত্র গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে। এছাড়াও বিসিবি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান।

আগামী ১৯ ডিসেম্বর বিপিএল-এর ১২তম আসরের পর্দ উঠবে। এবারের আসরে অংশ নিচ্ছে ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগ। বাদ পড়েছে খুলনা ও বরিশাল। টুর্নামেন্টের আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর আর এবারের আসরে চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। 

গত আসরের প্লেয়ার্স ড্রাফটের হাজির হয়ে শাকিব বলেছিলেন, ‘বিপিএল প্লেয়ার ড্রাফটে নাম ঘোষণার পর থেকে মানুষ অনেক বেশি উৎসাহ দিয়েছে। আমাকে পুরো বাংলাদেশ এভাবে ওয়েলকাম করেছে যা আমাকে ইমোশনাল করেছে। আমরা শতভাগ আশাবাদি। আমরা আশা করি বিজয় আমাদেরই আসবে এবং আনন্দের শেষ হাসিটা আমরাই হাসবো।’ 

প্লেয়ার্স ড্রাফটের টেবিলে শাকিবের ঢাকা ক্যাপিটালসের আলো ছড়িয়েছিল। তবে মুখ থুবড়ে পড়েছিল মাঠের খেলায়।