বুধবার, আগস্ট ২৬, ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ব্রাজিলের ম্যাচ আয়োজনে সরকারি অর্থ ব্যয়ের পরিকল্পনা নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

>> দাম্পত্যের টানাপোড়েন, যৌনতা আর অস্বস্তিকর এক ডিনার পার্টির গল্প

>> যুক্তরাজ্যে হাজারো যৌন অপরাধীকে যৌন আকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা

>> এআই মডেলের অপব্যবহার ঠেকাতে নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করছে ওপেনএআই

>> প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণ–অনশন, আন্দোলনকারীদের পাশে এমপি

>> মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত, নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে জোর বাংলাদেশের

>> সরকারের গুদামে সার আছে, সংকট বিতরণে

>> ফরিদপুর পৌরসভার উন্নয়নে মেয়র পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় আয়মান হোসেন অপু

>> ঘুষের বিনিময়ে অবৈধ স্লিপার বাসের নিবন্ধন: বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ঝুঁকিতে জননিরাপত্তা

>> ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটকে আড়াই কোটি টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতা সম্রাটের বিরুদ্ধে

আপনি পড়ছেন : বিনোদন

রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’ এবার মুক্তি পাচ্ছে ওটিটিতে


ডেস্ক রিপোর্ট ১৬ জুলাই ২০২৫, রাত ৮:২৭
রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’ এবার মুক্তি পাচ্ছে ওটিটিতে
‘দেয়ালের দেশ’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

সরকারি অনুদানের সিনেমা ‘দেয়ালের দেশ’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০২৪ সালের রোজার ঈদে। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে আসছে শরিফুল রাজ ও শবনম বুবলী অভিনীত সিনেমাটি। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মুক্তি পাবে দেয়ালের দেশ।

গত বছর যে সিনেমাগুলো দর্শককে ভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে দেয়ালের দেশ তার মধ্যে অন্যতম। এতে বুবলী ও রাজের অভিনয় প্রশংসিত হয়েছে। সিনেমাটি বানিয়েছেন মিশুক মনি। এটি তাঁর প্রথম সিনেমা।

রহস্য আর রোমান্স ঘরানার সিনেমা দেয়ালের দেশ। সিনেমায় নহর চরিত্রে বুবলী, আর বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। এ দুই চরিত্রের ভিন্ন এক প্রেমের কাহিনি নিয়ে সিনেমার গল্প। যে প্রেমের শুরু হাসপাতালের মর্গ থেকে। এতে আরও অভিনয় করেছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, সমাপ্তি মাশুক, এ কে আজাদ সেতু, দীপক সুমন প্রমুখ।

পরিচালক মিশুক মনি বলেন, ‘খানিকটা দেরিতে হলেও ওটিটিতে মুক্তি পাচ্ছে দেয়ালের দেশ। এটা ভেবে ভালো লাগছে যে, আরও বড় পরিসরে সিনেমাটি ছড়িয়ে যাবে। দেশ-বিদেশের দর্শকরা এখন সহজেই সিনেমাটি দেখতে পারবেন।’