মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

>> ‘মক্কা চুক্তি’ কার্যকর, সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত তুরস্ক ও পাকিস্তান

আপনি পড়ছেন : বিনোদন

ভারতীয় গায়কের মরদেহ উদ্ধার, সন্দেহে স্ত্রী


১৩ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১২:০০
ভারতীয় গায়কের মরদেহ উদ্ধার, সন্দেহে স্ত্রী

অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছে ভারতীয় র‍্যাপার অভিনব সিংয়ের মরদেহ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির অ্যাপার্টমেন্ট থেকে ৩২ বছর বয়সী এ র‌্যাপারের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছে। তাদের ধারণা ঘটনাটি রোববার রাতে ঘটেছে। ইতিমধ্যেই এই ঘটনায় বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় একটি মামলা করা হয়েছে।
অভিনব সিংয়ের পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে বিরোধের জেরেই আত্মহত্যা করেছেন অভিনব। তাঁকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল বলে দাবি পরিবারের সদস্যদের। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, বিষ খেয়ে আত্মহত্যা করেন ওই র‍্যাপার। ইতিমধ্যেই ময়নাতদন্তের পর অভিনবের মরদেহ তাঁর ওডিশার বাড়িতে পাঠানো হয়। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
মৃত্যুর ঘটনায় ওডিশার লালবাগ থানায় অভিযোগ করেছেন অভিনবের পরিবার। তাঁর বাবা বিজয় নন্দ সিং অভিযোগে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে বিস্তারিত তদন্তের দাবি করেছেন। তাঁদের দাবি অভিনব স্ত্রী এবং অন্যদের থেকে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।
উল্লেখ্য, ওডিশি র‍্যাপার হিসেবে বেশ জনপ্রিয়তাও ছিল অভিনব সিংয়ের। র‍্যাপ দুনিয়ায় ‘জাগারনট’ নামে পরিচিত ছিলেন তিনি। হিট গান ‘কটক অ্যান্থেম’ দিয়ে পরিচিতি পান এ র‌্যাপার।