রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

>> আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

>> বগুড়ায় জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান

>> গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল

>> গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ৬ প্লাটুন সদস্য মোতায়েন

>> দেশের ভেতরে ও বাইরে থেকে অরাজকতা চালাচ্ছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

>> ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

>> শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে আন্তর্জাতিক মনোযোগ চায় আওয়ামী লীগ

>> শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে কী বলা আছে?

>> গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ পোশাক কারখানা

আপনি পড়ছেন : বিনোদন

আসিফের গানে কষ্টের গল্প

আসিফের গানে কষ্টের গল্প


১০ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১২:০০
আসিফের গানে কষ্টের গল্প

ভালোবাসা দিবসে গানে গানে কষ্টের কথা শোনাবেন গায়ক আসিফ আকবর। যে ভালোবাসার মানুষটিকে দেখলে হৃদয় হেসে ওঠে, সেই মানুষটি যখন কাছে টেনে যত্ন করে কাঁদিয়ে চলে যায়, তখন হৃদয়ে আর বসন্ত থাকে না, ওঠে বৈশাখী ঝড়। চেনা মানুষটির এই অচেনা রূপ মেনে নেওয়া কতটা কষ্টের—সেই কথাই উঠে এসেছে আসিফ আকবরের গাওয়া নতুন এই গানে। ভালোবাসা দিবসে গানটি প্রকাশিত হবে। ‘কষ্ট ভীষণ’ শিরোনামের এই গানের কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল। গানটির সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার।
ভালোবাসা দিবসের নতুন এই গান নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসিফ আকবর বলেন, ‘গানটিতে দর্শক-শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সঙ্গে পার্থদার সংগীতায়োজন নিঃসন্দেহে গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরীর রসায়ন তো আছেই। আশা করছি “কষ্ট ভীষণ” শ্রোতাদের ভ্যালেন্টাইন অন্য রকমভাবে রাঙিয়ে তুলবে।’
‘কষ্ঠ ভীষণ’ গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ঢাকার অদূরে রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামের মনোরম লোকেশনে চিত্রায়ণ করা হয়েছে গানটি। গানটিতে দর্শক দেখতে পাবেন আসিফ আকবরের সঙ্গে মডেল মৌরী মাহদীর অনন্য এক রসায়ন। ভালোবাসা দিবসে ধ্রুব মিউজিক স্টেশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

[
[