সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

আপনি পড়ছেন : বিনোদন

আবারও বিয়ের ইচ্ছা

আবারও বিয়ের ইচ্ছা


৯ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১২:০০
আবারও বিয়ের ইচ্ছা

বয়স ৬৬। মাকসুদ মাহমুদ আলী ওরফে লাকী আলী বলিউডের সুপরিচিত সংগীতশিল্পী ও অভিনেতা। ‘কহো না পেয়ার হ্যায়’ ছবিতে ‘এক পল কা জিনা’ গানটি তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। সঙ্গে ছিল হৃতিক রোশনের নাচ। তবে শুধু এই গান নয়, আরও অনেক গানেই শ্রোতাদের মাতিয়ে রেখেছেন শিল্পী। সম্প্রতি ছবিটি মুক্তির ২৫ বছর পূর্ণ হলো। একটি অনুষ্ঠানে সংগীতশিল্পীকে জিজ্ঞাসা করা হয়, তাঁর স্বপ্ন কী? জবাবে তিনি জানান, আবার বিয়ের বাসনা রয়েছে তাঁর। খবর পিঙ্কভিলার
ওই অনুষ্ঠানে লাকীর উত্তর অনেকেই চমকে দিয়েছে। তিনি বলেন, ‘আমার স্বপ্ন যে আমি আবার বিয়ে করব।’ আগে তিনবার বিয়ে করেছিলেন লাকী। এখন চতুর্থবার বিয়ের জন্য আগ্রহী তিনি। সাবেক স্ত্রীরা প্রত্যেকেই বিদেশিনী। ১৯৯৬ সালে অস্ট্রেলীয় মেঘন জেন ম্যাকলেরির সঙ্গে প্রথমবার ঘর বাধেন লাকী। বছর কয়েক সংসার করার পর পথ আলাদা হয় দুজনের। এরপর ২০০০ সালে আনাহিতা নামের এক পার্সি নারীর সঙ্গে ঘর বাঁধেন। এই বিয়েও বেশি দিন টেকেনি। বিবাহবিচ্ছেদ হয় জুটির। তারপর এক মডেল, কেট এলিজাবেথ হালামের সঙ্গে সম্পর্কের সূচনা। ২০১০ সালে বিয়ে সারেন তাঁরা। কিন্তু সাত বছর যেতে না যেতেই এবারও ঘর ভাঙল দুজনের।