মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> পুরো সড়ক বন্ধ করে নির্মাণকাজ, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

>> হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৬

>> বেক্সিমকোর শ্রমিকদের জীবনে অনিশ্চয়তা, কেউ চা বিক্রি করছেন, কেউ চালাচ্ছেন অটোরিকশা

>> মহাকাশযুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

>> ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে স্বজনদের মৃত্যুর দাবি

>> রাজস্থানে স্থানীয় নির্বাচনে বিজেপির কোনোরকমে ‘মুখরক্ষা’

>> এইডস-যক্ষ্মা-ম্যালেরিয়া প্রতিরোধে ৪ হাজার ৩৯ কোটি টাকার প্রকল্প

>> চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক রিমান্ডে

>> ২৮ বছরেও সংযোগ সড়ক হয়নি, অচল বুড়িচংয়ের সেতু

>> পাটের আঁশে লাভের আশা, ভালো ফলনে খুশি সাতক্ষীরার কৃষকেরা

আপনি পড়ছেন : বিনোদন

ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা ব্ল্যাকপিঙ্কের

ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা ব্ল্যাকপিঙ্কের


৮ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১২:০০
ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা ব্ল্যাকপিঙ্কের

প্রায় এক বছর পাঁচ মাস পর ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিয়েছে জনপ্রিয় কে–পপ গার্ল গ্রুপ ‘ব্ল্যাকপিঙ্ক’। দলটির এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। অফিশিয়াল ব্লগে টিজার ভিডিও প্রকাশ করেছে ব্ল্যাকপিঙ্ক।
এর আগে ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে ‘বর্ন পিঙ্ক’ ট্যুরে বিশ্ব ঘুরেছে লিসা, জেনিরা। এই ট্যুরে বিশ্বের ৩৪ শহরের ১৮ লাখ শ্রোতাদের সামনে গান শুনিয়েছে গানের দলটি। বলা হচ্ছে, এটিই নারীদের কে–পপ গ্রুপের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ল্ড ট্যুর। ‘বর্ন পিঙ্ক’ ট্যুরের এক বছর পাঁচ মাস পর কোনো ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিল দলটি। তবে ওয়ার্ল্ড ট্যুরটি কবে, কোথায় থেকে শুরু হবে, বিস্তারিত কোনো তথ্য জানায়নি ওয়াইজি এন্টারটেইনমেন্ট।
২০১৬ সালের ৮ আগস্ট যাত্রা করে চার সদস্যের ব্ল্যাকপিঙ্ক। এই সময়ের মধ্যেই বহুভাষী পারফরম্যান্স দিয়ে দেশের সীমানা পেরিয়ে তারা যুক্ত হচ্ছে নানা দেশের নানা বয়সের ভক্তদের সঙ্গে। জিসু, জেনি, রোজ আর লিসা দুর্দান্ত ব্যক্তিত্ব কণ্ঠ আর আকর্ষণীয় মঞ্চ উপস্থিতি অগণিত ভক্তকে টেনেছে ব্ল্যাকপিঙ্কের দিকে। ব্ল্যাকপিঙ্কের ভক্তদের বলা হয় ‘ব্লিঙ্ক’।