মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

>> ‘মক্কা চুক্তি’ কার্যকর, সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত তুরস্ক ও পাকিস্তান

আপনি পড়ছেন : বিনোদন

মঞ্চে নারীভক্তকে চুমু


৪ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১২:০০
মঞ্চে নারীভক্তকে চুমু

মঞ্চে নারীভক্তকে চুমু

মঞ্চে গান গাওয়ার সময় ভারতের কিংবদন্তি গায়ক উদিত নারায়ণ নারীভক্তকে ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সামাজিকমাধ্যম। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন। এমন বিতর্কে সাফাই দিলেন শিল্পী নিজেই।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মঞ্চে উদিত নারায়ণ ‘টিপ টিপ বরসা পানি’গাইছেন। তখন দর্শক আসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তখন তুঙ্গে। অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক নারীভক্তকে ঠোঁটে চুমু দিয়ে বসেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে এমন কাণ্ডে কিছুটা বিব্রত হয়ে পড়েন ওই নারী। সঙ্গে সঙ্গেই সামাজিকমাধ্যমে ভাইরাল এই ভিডিও। তা দেখে হতবাক সকলে।
অনেকে আবার অতীত টেনে মন্তব্য করেছেন, ‘অলকা ইয়াগনিকের গালেও নাকি একবার তিনি বিনা অনুমতিতে চুমু দিয়ে বসেন। ’ শিল্পীর অনেকে ভক্ত-অনুরাগীরা আবার বিশ্বাস করতে পারছেন না এই মানুষটি উদিত নারায়ণ। সব মিলিয়ে সামাজিকমাধ্যম সরগরম। এদিকে সমালোচনা যখন তুঙ্গে শিল্পী নিজের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘ভক্তদের পাগলামি এ রকমই হয়। আমরা শিল্পীরা ভীষণ সরল সাদাসিধে, এ রকম নই। কিছু মানুষ উৎসাহ নিয়ে এসে এভাবেই ভালোবাসা প্রদর্শন করে প্রিয় শিল্পীর প্রতি। ওদের ফিরিয়ে দিয়ে কী লাভ বলুন?’
তিনি এও বলেন, ‘ভিড়ে কত রকম মানুষ থাকেন। আমাদের চারপাশে নিরাপত্তারক্ষীরাও থাকেন। তবে অনুরাগীরা এসবের মাঝেই এক মুহূর্তের জন্য দেখা করার কথা ভাবেন। কেউ হাত বাড়িয়ে দেন করমর্দন করার জন্য, কেউ হাতে চুমু খান- এগুলো ভক্তদের উন্মাদনা ছাড়া কিছুই নয়। এগুলোয় এত মাথা ঘামানোর কিছু নেই। ’