বুধবার, আগস্ট ২৬, ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বাবার লাশ রেখে ২ ভাইয়ের মারামারি, এবার মাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ

>> ঢাকার পোলা’ ভানু বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন

>> নাটোরে বহিষ্কৃত ছাত্রদল নেতা মারুফের পাল্টা অভিযোগ, দুষলেন গ্রামপ্রধান ও বিএনপি নেতাকে

>> সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আসছে বৃহস্পতিবার

>> জলাবদ্ধতা নিরসনে পানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি

>> ইনফান্তিনোর পাশে ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, জানালেন সমর্থনের কারণ

>> প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা কারাগারে

>> সংসদের তৃতীয় অধিবেশন বসছে কাল, নানা বিষয়ে বিতর্কের আভাস

>> বাংলাদেশকে গুঁড়িয়ে প্রথমবার টেস্টে ‘নাম্বার ওয়ান’ স্টার্ক

>> দীপু মনির ভাইয়ের ‘টিপুনগরের’ ঘের থেকে পুলিশের মাছ বিক্রি, তদন্ত কমিটি

আপনি পড়ছেন : বিনোদন

‘লাল পাহাড়ির দেশে যা’ খ্যাত অরুণ চক্রবর্তী আর নেই


১০ ডিসেম্বর ২০২৪, রাত ১২:০০
 ‘লাল পাহাড়ির দেশে যা’ খ্যাত অরুণ চক্রবর্তী আর নেই
ছবি:সংগৃহীত

হেমন্ত ঋতুর ছোঁয়া দেশের সর্বত্র ভোরে এবং মধ্যরাতে বেশ শীত শীত অনুভব হয়। এ সময় প্রকৃতি যেমন শান্ত থাকে দেশেরও তেমনি শান্ত থাকার কথা। খেঁজুরের রস, পিঠাপুলি, নবান্নের উৎসব সব মিলিয়ে একটি আনন্দময় পরিবেশ বিরাজ করার কথা। জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লবের ফসল অর্ন্তবর্তীকালীন সরকারের মাত্র তিন মাস পার হলো কিন্তু সারা দেশে যে অস্থিরতা, অসহিষ্ণুতা, অমানবিকতা, আমরা দেখতে পাচ্ছি তা আমাদেরকে ভীষণভাবে বেদনার্ত করে তুলছে। বিশেষ করে ২৪ ও ২৫ শে নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যা ঘটে গেল এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা কিছুতেই ভেবে পাই না একটি কলেজের ছাত্ররা কী করে অন্য কলেজের ছাত্রদের নির্মমভাবে পেটাতে পারে এবং এই পেটানোর পর যে উল্লাস তারা করেছে সেটাকে পৈশাচিক উল্লাস বললেও ভুল হবে না। এর সাথে যুক্ত হয়েছে লুটপাট, ধ্বংসযজ্ঞ এবং ভাংচুর। মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভবনটি ছিল হাইরাইজ বিল্ডিং। চমৎকার ছিল এর আর্কিটেকচার। ক্লাস রুমগুলো অত্যাধুনিক সবই এখন অতীত স্মৃতি। কলেজ কর্তৃপক্ষ এই ক্ষতি পুষিয়ে আবার কবে ক্লাস শুরু করতে পারবেন তা আমরা জানি না। কিছু ছাত্ররা নিজেদের যে ক্ষতি করলো এর মাশুল আজীবন বয়ে বেড়াতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের বিনম্র নিবেদন। যথেষ্ট হয়েছে এখন আপনাদের কঠোর হতে হবে। ‘দেখি না কী হয়’ এই মনোভাব বদলাতে হবে। এভাবে চলতে থাকলে এই সরকারের ওপর আস্থা শূন্যতে নেমে আসবে। সরকারের বুঝতে হবে এখন যা ঘটছে তা ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। এসব ষড়যন্ত্রকারীদের সমূলে উৎখাত করতে না পারলে এই সরকার এবং দেশের জন্য এক করুণ পরিণতি অপেক্ষা করছে।

পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় ‘লাল পাহাড়ির দেশে যা’ খ্যাত অরুণ চক্রবর্তী আর নেই। তিনি বাংলাদেশের কবি ও সাহিত্যাঙ্গনেও একজন প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করি।

মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ‘বিজয় দিবস’ ১৬ ডিসেম্বর আবার ফিরে এলো। দেখতে দেখতে পেরিয়ে গেছে ৫৪টি বছর কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আজও আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারছি না। আকাশে-বাতাশে ঘুরে বেড়াচ্ছে ড্রাগনের থাবা। সত্যিকার মুক্তিযোদ্ধারা উপেক্ষিত ভূয়া মুক্তিযোদ্ধারা সদর্পে দাপিয়ে বেড়াচ্ছে। মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলী। তাদের আত্মত্যাগের বিনিময়ে প্রাপ্ত স্বাধীনতা আমরা নিশ্চয়ই একদিন গর্বের সাথে বুক ফুলিয়ে বলতে পারবো আমরা স্বাধীন।

[
[