মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
৫ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩২

>> ঢাকা সামাজিক বনাঞ্চলের বন সংরক্ষক হোসাইন নিশাদের বিরুদ্ধে চাঁদাবাজি, বদলি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

>> দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন

>> সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী

>> মতলব উত্তরে যুবলীগ নেতাসহ আটক ১০, আদালতে ২ জন

>> মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাক হোসেনের

>> রাষ্ট্রের ব্যর্থতায় অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে ইশরাককে: আখতার হোসেন

>> রাজউকে নকশা অনুমোদনে ৫–৬ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ, কাঠগড়ায় কর্মকর্তা সাইদা ইসলাম

>> ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৪, মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার

>> ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক চান পুতিন

আপনি পড়ছেন : নাটোর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩২


Sifat Islam Sohag ২০ অক্টোবর ২০২৬, সকাল ৯:১৭



নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩২


নাটোরের বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

সকাল সাড়ে ৮টার দিকে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার।

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে নয়জনের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, দুর্ঘটনাস্থলে নয়জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়।

দুর্ঘটনার কারণ এবং হতাহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।