বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ঘুষ ছাড়া মেলে না সেবা, নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

>> মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

>> ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ আসামির অভিযোগ গঠন ফের পেছাল

>> হাতকড়া পেছনে রেখে সিঁড়ি দিয়ে আদালতে ওঠানো নিয়ে পলকের আপত্তি

>> সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

>> নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের ঢামেকে মৃত্যু

>> ভারতে শেখ হাসিনার আইনি মর্যাদা কী, সংসদীয় কমিটিতে প্রশ্ন

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

আপনি পড়ছেন : রংপুর

শাপলা ফুল তুলে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা


Rabeya ২৯ আগস্ট ২০২৬, বিকাল ৪:০৮



শাপলা ফুল তুলে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা


রংপুরের তারাগঞ্জে শাপলা ফুল তুলে দেওয়ার কথা বলে ৬ বছরের এক শিশুকে বিলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ২১ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে খেলছিল শিশুটি। এ সময় শামনুর হোসেন তাকে শাপলা ফুল তুলে দেওয়ার কথা বলে একটি বিলে নিয়ে যান। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

বাড়ি ফিরে শিশুটি বিষয়টি তার মাকে জানায়। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রথমে তাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর শিশুটির মা তারাগঞ্জ থানায় শামনুর হোসেনের বিরুদ্ধে মামলা করেন। মামলা হওয়ার পর থেকে অভিযুক্ত তরুণ পলাতক রয়েছেন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, ঘটনায় ধর্ষণের মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।