শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কক্সবাজারে রিসোর্টে আগুনে ৬ পর্যটকের মৃত্যু, নিহতদের পরিচয় শনাক্ত

>> পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি

>> বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি

>> রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮১, ৪০ মামলা

>> মুক্তি পেলেন নেহা, অভিজিৎ দীপকের অবস্থান জানতে চায় সিজেপি

>> সিলেটের বিতর্কিত মোটরযান পরিদর্শক দেলোয়ার এখন কুমিল্লায়, দালালচক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ

>> জাল স্বাক্ষরে গাড়ির মালিকানা পরিবর্তনের অভিযোগ, বিআরটিএর বিরুদ্ধে দুদকে আবেদন

>> হঠাৎ ভারত সফরে যাচ্ছেন মোজাম্মেলের মেয়ে মেহেরিন, ছুটির আদেশ ঘিরে আলোচনা

>> সৌদি আরবে হামলার পর আতঙ্কে ওমরাহ যাত্রীরা, ফ্লাইট বাতিলে বাড়ছে ভোগান্তি

>> ইউপি সদস্যের লুঙ্গির কোঁচায় মিলল ১৯৮ ইয়াবা, মাদক মামলায় গ্রেপ্তার

আপনি পড়ছেন : বিশ্ব

দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭


Rabeya ২৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০১



দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭


দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলের একটি পানশালায় বন্দুক হামলায় ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। দেশটির পুলিশ আজ রোববার এ তথ্য জানিয়েছে।

পুলিশের ভাষ্য, হামলার পর বন্দুকধারীরা পানশালার কয়েকজন গ্রাহকের তল্লাশি চালায় এবং তাঁদের মুঠোফোন নিয়ে নেয়। পরে দুটি গাড়িতে করে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তারা। তবে গাড়ি দুটির কোনোটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলাটি জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওয়েডেলা এলাকার একটি পানশালায় ঘটে।

গুলির খবর পেয়ে জরুরি চিকিৎসাসেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে ১৭ জনকে মৃত ঘোষণা করা হয়। আহত ১৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীদের কাছে একে-৪৭ ধরনের রাইফেল ও পিস্তল ছিল।