শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সৌদি আরবে হামলার পর আতঙ্কে ওমরাহ যাত্রীরা, ফ্লাইট বাতিলে বাড়ছে ভোগান্তি

>> ইউপি সদস্যের লুঙ্গির কোঁচায় মিলল ১৯৮ ইয়াবা, মাদক মামলায় গ্রেপ্তার

>> কুমিল্লার সংঘর্ষের নেপথ্যে কী, খতিয়ে দেখবে জামায়াত

>> ‘মার্কিন চুক্তি আসলে চুক্তি নয়, ট্রাম্পের আদেশনামা’: আনু মুহাম্মদ

>> ইউপি নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিদ্রোহী হলেই কঠোর ব্যবস্থা

>> গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে বারুদ বজ্রকণ্ঠ অর্জন করা যায় না’: রাশেদ খাঁন

>> গাজায় ইসরায়েলি বিমান হামলায় পরিবারের বাড়ির একাংশ ধসে পড়ল

>> মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান, দালালির অভিযোগে চারজনের কারাদণ্ড

>> নোয়াখালী পাসপোর্ট অফিসে দালালদের ‘রামরাজত্ব’, ডিডি মেহেদী ও ডিএডি নাজমুলকে ঘিরে অভিযোগ

>> মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যেভাবে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

আপনি পড়ছেন : বিশ্ব

রিয়াদের দিকে হুতিদের ড্রোন, ভূপাতিত করার দাবি সৌদি জোটের


Rabeya ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২৯



রিয়াদের দিকে হুতিদের ড্রোন, ভূপাতিত করার দাবি সৌদি জোটের


সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠীর ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করার কথা জানিয়েছে তারা।

শনিবার সৌদি নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র বলেন, হুতিরা রিয়াদ এলাকার দিকে দুটি ড্রোন ছুড়েছিল। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো শনাক্ত করে ধ্বংস করে। খামিস মুশাইতের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হামলার নিন্দা জানিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষ আহত হওয়ার কথা জানিয়েছে পরিষদ।

হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ বলেছেন, সৌদি জোটের সামরিক তৎপরতাকে তাঁদের সশস্ত্র বাহিনী বড় ধরনের উত্তেজনার প্রস্তুতি হিসেবে দেখছে।

এদিকে সংঘাতের কারণে ইয়েমেনে নতুন করে মানবিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে ইয়েমেনজুড়ে প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৭০ হাজার শিশু।

হুতিদের হামলা বাড়ায় সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে কয়েকটি মিত্রদেশ। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানদের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও নিউইয়র্কে এ বিষয়ে বৈঠক করেন।

এ ছাড়া সৌদি আরবের লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ তেল বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি বলেছেন, এই সামরিক উপস্থিতির উদ্দেশ্য সরাসরি যুদ্ধে জড়ানো নয়।