বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, কিশোরের জামিন নামঞ্জুর

>> ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

>> টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

>> বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মারামারি, ভাইরাল ভিডিও

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

>> এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

আপনি পড়ছেন : বিশ্ব

পশ্চিমবঙ্গে ৩ লাখের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস


Rabeya ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০৩



পশ্চিমবঙ্গে ৩ লাখের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস


‘নেশামুক্ত ভারত-২০২৯’ কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গে জব্দ করা ৩ লাখ ১০ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। বুধবার কলকাতার নিউটাউনের ইকোপার্ক এলাকায় রোড রোলার চালিয়ে এসব ফেনসিডিল ধ্বংস করা হয়। ধ্বংস করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি রুপি।

রাজ্য পুলিশ, বিএসএফ, পুলিশের বিশেষ টাস্কফোর্সসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার অভিযানে এসব ফেনসিডিল জব্দ করা হয়েছিল। বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে এগুলো ধ্বংস করা হয়।

এর আগে ২ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রায় ২ লাখ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছিল। ওই চালানের আনুমানিক মূল্য ছিল ২০ কোটি রুপি।

কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গকে মাদকমুক্ত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাঁর ভাষ্য, মাদকাসক্তির কারণে পরিবার ও সমাজে নানা ধরনের ক্ষতি হচ্ছে।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে মাদকজাতীয় পণ্যের অবৈধ উৎপাদন ও ব্যবসা করতে দেওয়া হবে না। ফেনসিডিল উৎপাদনের সঙ্গে জড়িত একটি প্রতিষ্ঠানের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এদিকে বাঁকুড়ায় পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ মদ ও মাদকজাতীয় পণ্যও প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, কলকাতার সল্টলেকের মিলনমেলা প্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে ৩৩টি শিল্পপ্রতিষ্ঠানকে শিল্প স্থাপনের জন্য জমি বরাদ্দের চিঠি দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, এসব প্রকল্পে প্রায় ৬০ হাজার কোটি রুপি বিনিয়োগ এবং ৬২ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। প্রকল্পগুলো তিন বছরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।