মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

>> এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

>> নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, তিতাস কর্মকর্তা আজাদ ও ঠিকাদারদের ঘিরে প্রশ্ন

>> রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্কে জামায়াতকে ঘিরে রাশেদ খাঁনের অভিযোগ

>> পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

>> জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

আপনি পড়ছেন : বিশ্ব

বিশ্বের সবচেয়ে সরু গাড়ি, শোবার ঘরেও রাখা সম্ভব


২২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪:১৩



বিশ্বের সবচেয়ে সরু গাড়ি, শোবার ঘরেও রাখা সম্ভব


ইতালির গাড়ি মেকানিক আন্দ্রেয়া মারাজ্জি তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে সরু গাড়ি। চার চাকার এই গাড়িটির প্রস্থ মাত্র ৫০ দশমিক ২ সেন্টিমিটার, যা সাধারণ একটি প্লাস্টিক চেয়ার থেকেও সরু। ফলে দরজা দিয়ে সহজেই এটি শোবার ঘর বা ছোট জায়গার ভেতরে রাখা সম্ভব।

গাড়িটির নাম ‘পান্ডা পার উনো’। পুরোনো একটি ১৯৯৩ মডেলের ফিয়াট পান্ডাকে পরিবর্তন করে তিনি এই বিশেষ গাড়িটি তৈরি করেন। গাড়িটির প্রায় ৯০ শতাংশ যন্ত্রাংশ পুরোনো ফিয়াট পান্ডা থেকেই নেওয়া হয়েছে।

গাড়ি তৈরির সময় প্রথমে দুই পাশের দরজা ও প্যানেল খুলে ফেলা হয়। এরপর গাড়ির মাঝের অংশ কেটে দুই পাশের কাঠামো নতুন করে জোড়া লাগানো হয়। পরে বনেট, ছাদ ও পেছনের অংশের জন্য নতুন বডি ও জানালা তৈরি করা হয়।

গাড়িটিতে রয়েছে ছোট বৈদ্যুতিক মোটর ও ব্যাটারি। স্টিয়ারিংও আকারে ছোট করা হয়েছে। হেডলাইট ও দিকনির্দেশক বাতিগুলো স্বাভাবিকভাবে কাজ করে।

তবে গাড়িটির গতি খুব বেশি নয়। এটি সর্বোচ্চ ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার গতিতে চলতে পারে। বাঁক নেওয়ার সময়ও গাড়িটি খুব বেশি স্থিতিশীল নয়। ফলে দ্রুতগতিতে চালানোর জন্য এটি উপযোগী নয়।

ব্যতিক্রমী এই গাড়ি তৈরির মাধ্যমে আন্দ্রেয়া মারাজ্জি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন।