বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যেভাবে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

>> ১২ বছরের চাকরিতে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ কর কর্মকর্তা সাইফুলের বিরুদ্ধে

>> নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ছড়াল ফেসবুকে

>> পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন

>> রুশ তেল শোধনাগারে আবারও ইউক্রেনের ড্রোন হামলা

>> দুর্গাপূজাকে টার্গেট করতে পারে ষড়যন্ত্রকারীরা: রিজভী

>> বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, তদন্তের দাবি

>> মিরপুরে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

>> উত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

>> নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গুলির চেষ্টার অভিযোগ

আপনি পড়ছেন : বিশ্ব

নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক


Rabeya ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৩:৪৬



নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক


নেপালে ভয়াবহ হিমবাহধস ও আকস্মিক ঢলের ১০ দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে তাকে উদ্ধার করে নেপাল সেনাবাহিনী।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত জানিয়েছেন, সুড়ঙ্গের ভেতর থেকে ওই চীনা নাগরিককে উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়।

এর এক দিন আগে, শুক্রবার ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে নেপালের দুই কর্মী সঞ্জয় শাহ ও কবির মহারাজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তারা প্রায় নয় দিন সুড়ঙ্গের ভেতরে আটকে ছিলেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কবির মহারাজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানানো হয়েছিল। অন্যদিকে সঞ্জয় শাহকে উদ্ধার করার পর চিকিৎসকদের তত্ত্বাবধানে নেওয়া হয়। সুড়ঙ্গগুলোর ভেতরে আরও কেউ আটকে থাকতে পারেন—এমন আশঙ্কায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গত ২৬ আগস্ট চীন-নেপাল সীমান্তবর্তী এলাকায় হিমবাহ, পাথর ও বরফ ধসে ব্যাপক ঢল নেমে আসে। এর সঙ্গে কাদা ও ধ্বংসাবশেষের স্রোত ত্রিশূলী নদীর উপত্যকায় ভয়াবহ ক্ষয়ক্ষতি ঘটায়। এতে বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয় এবং বহু কর্মী নিখোঁজ হন।

১০ দিন পর পরপর তিনজনকে জীবিত উদ্ধারের ঘটনায় উদ্ধারকারী দল ও নিখোঁজদের স্বজনদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা অন্যান্যদের সন্ধানেও অভিযান চালিয়ে যাচ্ছে নেপালের সেনাবাহিনী ও সংশ্লিষ্ট উদ্ধারকারী দল।