শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘দুপুরে ফেল, সন্ধ্যায় পাস!’ ইকুরিয়া বিআরটিএতে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ পরিদর্শক মনিষ কুমারের বিরুদ্ধে

>> রৌমারীতে অটোরিকশার ওপর ট্রাক উঠে নিহত ৫

>> কক্সবাজারে রিসোর্টে আগুনে ৬ পর্যটকের মৃত্যু, নিহতদের পরিচয় শনাক্ত

>> পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি

>> বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি

>> রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮১, ৪০ মামলা

>> মুক্তি পেলেন নেহা, অভিজিৎ দীপকের অবস্থান জানতে চায় সিজেপি

>> সিলেটের বিতর্কিত মোটরযান পরিদর্শক দেলোয়ার এখন কুমিল্লায়, দালালচক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ

>> জাল স্বাক্ষরে গাড়ির মালিকানা পরিবর্তনের অভিযোগ, বিআরটিএর বিরুদ্ধে দুদকে আবেদন

>> হঠাৎ ভারত সফরে যাচ্ছেন মোজাম্মেলের মেয়ে মেহেরিন, ছুটির আদেশ ঘিরে আলোচনা

আপনি পড়ছেন : বিশ্ব

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১


Rabeya ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৩:১৫



চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১


চীনের জিয়াংসি প্রদেশে প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে জিয়াংসির সুইচুয়ান কাউন্টির গাওপিং শহরে এ ভূমিধসের ঘটনা ঘটে। টাইফুন সাউডেলের প্রভাবে কয়েক দিন ধরে চলা ভারী বৃষ্টির পরই পাহাড়ি মাটি ধসে পড়ে।

কাউন্টি কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, ভূমিধসে অন্তত ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করেছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভূমিধসের পর ওই এলাকায় ১০ জনের বেশি মানুষ আটকা পড়েন। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

টাইফুন সাউডেলের প্রভাবে জিয়াংসি ও আশপাশের এলাকায় এরই মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। অতিবৃষ্টির কারণে অঞ্চলটিতে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকিও বেড়েছে।