বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ১২ বছরের চাকরিতে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ কর কর্মকর্তা সাইফুলের বিরুদ্ধে

>> নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ছড়াল ফেসবুকে

>> পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন

>> রুশ তেল শোধনাগারে আবারও ইউক্রেনের ড্রোন হামলা

>> দুর্গাপূজাকে টার্গেট করতে পারে ষড়যন্ত্রকারীরা: রিজভী

>> বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, তদন্তের দাবি

>> মিরপুরে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

>> উত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

>> নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গুলির চেষ্টার অভিযোগ

>> সৌদি আরবে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

আপনি পড়ছেন : বিশ্ব

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ


Rabeya ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:০৫



গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ


গাজা সিটির আল-জেইতুন এলাকায় একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচ থেকে মালকা পরিবারের ৫৫ সদস্যের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

সিভিল ডিফেন্সের সদস্যরা জানিয়েছেন, ভবনটির ধ্বংসস্তূপে এখনো আরও মানুষের মরদেহ আটকে থাকার আশঙ্কা রয়েছে। এ কারণে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, টানা ৭২ ঘণ্টা ধরে মালকা পরিবারের ৬০ জনের বেশি সদস্যের সন্ধানে অভিযান চালানো হয়। এর মধ্যে বেশির ভাগের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রায় দুই বছর আগে ইসরায়েলি বোমা হামলার সময় ওই ভবনটিতে মালকা পরিবারের সদস্যসহ বাস্তুচ্যুত কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছিল। পরে হামলায় ভবনটি ধসে পড়ে এবং অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

উদ্ধারকাজ শেষে মালকা পরিবারের নিহত সদস্যদের জন্য আগামী সপ্তাহের শুরুতে একটি যৌথ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

সিভিল ডিফেন্স জানিয়েছে, পর্যাপ্ত ভারী যন্ত্রপাতির অভাবে গাজার বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধারে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। মালকা পরিবারের মরদেহ উদ্ধারের ঘটনাটিও সেই দীর্ঘস্থায়ী মানবিক বিপর্যয়ের একটি চিত্র তুলে ধরছে।