বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী

>> বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, কিশোরের জামিন নামঞ্জুর

>> ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

>> টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

>> বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মারামারি, ভাইরাল ভিডিও

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

আপনি পড়ছেন : বিশ্ব

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ধ্বংস প্রায় ২ লাখ বোতল ফেনসিডিল


Rabeya ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:১৮



পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ধ্বংস প্রায় ২ লাখ বোতল ফেনসিডিল


ভারতের কেন্দ্রীয় সরকারের ‘নেশামুক্ত ভারত’ কর্মসূচির অংশ হিসেবে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে প্রায় দুই লাখ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। বিএসএফ ও পুলিশ বিভিন্ন সময়ে এসব ফেনসিডিল জব্দ করেছিল।

বুধবার বালুরঘাটে পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কে জব্দ করা ফেনসিডিলের বোতলগুলো সাজিয়ে রাখা হয়। পরে সড়ক নির্মাণে ব্যবহৃত রোলার চালিয়ে সেগুলো ধ্বংস করা হয়।

এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির সংসদ সদস্য ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন। তাঁরা রোলারে উঠে বোতলগুলোর ওপর দিয়ে সেটি চালান। এ ঘটনা দেখতে স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হন।

ফেনসিডিল ধ্বংসের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘নেশামুক্ত ভারত’ গড়ার উদ্যোগের অংশ হিসেবে প্রায় দুই লাখ অবৈধ ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে সরকার কাজ চালিয়ে যাবে বলেও তিনি জানান।

মাদক ও নেশাজাতীয় সিরাপের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বেআইনিভাবে মজুত থাকা নেশাজাতীয় পণ্য জব্দ করা হবে। রাজ্যে মাদকের বিক্রি বন্ধে প্রশাসনকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতিও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সুকান্ত মজুমদার, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়সহ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ভারতের গুজরাট ও বিহারে একই ধরনের পদ্ধতিতে রোলার চালিয়ে মদের বোতল ধ্বংসের ঘটনা ঘটেছে। আসামেও নেশাজাতীয় সিরাপ ধ্বংসে এমন পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। এবার পশ্চিমবঙ্গেও বিপুল পরিমাণ ফেনসিডিল ধ্বংসে একই কৌশল নেওয়া হলো।