রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
৩ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> চট্টগ্রাম কাস্টমসে ঘুষ ও হয়রানির অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা

>> জাজিরায় জেলেদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ওজনে কম দেওয়ার দাবি

>> বান্দরবান বিআরটিএর অফিস সহকারী জামালের বিরুদ্ধে জাল সনদে চাকরি ও অনিয়মের অভিযোগ

>> ‘দুপুরে ফেল, সন্ধ্যায় পাস!’ ইকুরিয়া বিআরটিএতে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ পরিদর্শক মনিষ কুমারের বিরুদ্ধে

>> রৌমারীতে অটোরিকশার ওপর ট্রাক উঠে নিহত ৫

>> কক্সবাজারে রিসোর্টে আগুনে ৬ পর্যটকের মৃত্যু, নিহতদের পরিচয় শনাক্ত

>> পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি

>> বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি

>> রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮১, ৪০ মামলা

>> মুক্তি পেলেন নেহা, অভিজিৎ দীপকের অবস্থান জানতে চায় সিজেপি

আপনি পড়ছেন : বিশ্ব

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু


Rabeya ১৯ আগস্ট ২০২৬, সকাল ১১:২৬



কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার পর হোটেলটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে হোটেলের ভেতরে থাকা বেশ কয়েকজন অতিথি আটকা পড়েন। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুই নারী ও একটি শিশু রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। হোটেলে থাকা অনেকেই ধোঁয়া ও আগুনের কারণে বের হতে পারেননি। কেউ কেউ বাঁচার জন্য শৌচাগারে আশ্রয় নেন এবং জানালা ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

হোটেলে জরুরি নির্গমন ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হোটেলে উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা করা হচ্ছে।