রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
৩ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> চট্টগ্রাম কাস্টমসে ঘুষ ও হয়রানির অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা

>> জাজিরায় জেলেদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ওজনে কম দেওয়ার দাবি

>> বান্দরবান বিআরটিএর অফিস সহকারী জামালের বিরুদ্ধে জাল সনদে চাকরি ও অনিয়মের অভিযোগ

>> ‘দুপুরে ফেল, সন্ধ্যায় পাস!’ ইকুরিয়া বিআরটিএতে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ পরিদর্শক মনিষ কুমারের বিরুদ্ধে

>> রৌমারীতে অটোরিকশার ওপর ট্রাক উঠে নিহত ৫

>> কক্সবাজারে রিসোর্টে আগুনে ৬ পর্যটকের মৃত্যু, নিহতদের পরিচয় শনাক্ত

>> পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি

>> বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি

>> রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮১, ৪০ মামলা

>> মুক্তি পেলেন নেহা, অভিজিৎ দীপকের অবস্থান জানতে চায় সিজেপি

আপনি পড়ছেন : আইন-আদালত

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল আবার রিমান্ডে


২৮ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪১



রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল আবার রিমান্ডে


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে রাকিবুল হাসানকে আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা তাঁকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।

তদন্ত সংস্থার আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে রাকিবুল হাসানের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁর দেওয়া প্রায় ৪ মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও সংরক্ষণ করে জব্দ করা হয়েছে। নমুনা কণ্ঠস্বরের সঙ্গে ওই অডিওর কণ্ঠস্বর তুলনা করার জন্য তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান।

গত ২৪ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানার এক পরিদর্শক রাকিবুল হাসানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। পরে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। মামলাটি পরে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, পুলিশ, প্রশাসন ও সেনাবাহিনী নিয়ে রাকিবুল হাসানের কথিত বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তদন্তকারীদের অভিযোগ, ওই বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল।

এর আগে ১৬ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর তাঁকে ১৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়। ডিএমপির আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে প্রশাসনিক কারণ উল্লেখ করা হয়েছিল।