বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মাদক নয়, চুরি করতে গিয়ে ধরা পড়ার আশঙ্কায় রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: পুলিশ

>> আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আদালতের নির্দেশনায়: স্বরাষ্ট্রমন্ত্রী

>> সাবেক এমপি আনারের মেয়ে ডরিনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

>> জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু, ইউনিটভিত্তিক জিপিএ ও ফি জেনে নিন

>> গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> ‘ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> কলেজে গিয়ে শিক্ষামন্ত্রীর প্রশ্ন, ‘স্টুডেন্ট কোথায়?’

>> গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> এনসিপি ১১ দলীয় জোট ছাড়তে পারবে না: আবু হানিফ

>> গজারি বনের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

আপনি পড়ছেন : রাজনীতি

‘ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


Sifat Islam Sohag ২৬ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১১



‘ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ঘোষণাকে আবারও নাকচ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ডিসেম্বরে বাংলাদেশে কেউ আসবে না, একমাত্র শীতই আসবে। এ সময় শীতের প্রস্তুতি হিসেবে জাম্পার বা হালকা জ্যাকেট কেনার পরামর্শও দেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সম্প্রতি শেখ হাসিনার মুখপাত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরার ঘোষণা দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। তাঁর ভাষায়, শেখ হাসিনা এখন মূল্যহীন ও রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক।

ব্রিফিংয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়েও প্রশ্ন করা হয়। বাংলাদেশকে ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার বিষয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংয়ের মন্তব্যের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন জায়গার রাজনীতিতে এমন ব্যক্তিরা থাকেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে দেশটির কেন্দ্রীয় সরকারের সঙ্গেই আলোচনা করবে ঢাকা।

শেখ হাসিনা বাংলাদেশে কোনো কূটনৈতিক মিশনে এলে তাঁকে গ্রেপ্তার করা হবে কি না—এমন প্রশ্নের প্রসঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি নিয়ে বারবার আলোচনা করে লাভ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। তাঁর দাবি, উড়োজাহাজে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নিরাপত্তার মধ্যে দেশে আনার মাধ্যমেই শেখ হাসিনার ফেরার সুযোগ রয়েছে।

শেখ হাসিনাকে ভারতে অবস্থান করতে দেওয়া নিয়ে দেশটির অবস্থান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বিষয়টি ভারতের জন্যও অস্বস্তিকর হয়ে উঠছে বলে তিনি মনে করেন।