মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> পতাকাবাহী বিমান না পেলে দেশে ফিরবেন না শেখ হাসিনা: রাশেদ খান

>> বিমানে নয়, প্রত্যর্পণের মাধ্যমেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আ. লীগকে চিরতরে নিষ্ক্রিয় করতে পারলেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক

>> আ. লীগের কর্মকাণ্ডে ভারতের ইন্ধনের অভিযোগ হাসনাতের

>> গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, শতাধিক কারখানায় ছুটি; ৩২টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

>> বেনাপোলে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিকনেতা আহত, প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

>> সিলেট বিআরটিএতে ৩ হাজার ৭০০ টাকার বিনিময়ে গাড়ির ফিটনেস নবায়নের অভিযোগ

>> জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনের বেশি মানুষকে হত্যার অভিযোগ: চিফ প্রসিকিউটর

>> ‘শেখ হাসিনা বেঁচে আছেন কি না, তা নিয়েও বিভ্রান্তিতে ছিলাম’: জুলকারনাইন সায়ের

>> মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত উপজেলায় যুক্ত করার প্রতিবাদে রেলপথ অবরোধ

আপনি পড়ছেন : রাজনীতি

পতাকাবাহী বিমান না পেলে দেশে ফিরবেন না শেখ হাসিনা: রাশেদ খান


Sifat Islam Sohag ২৪ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৪৫



পতাকাবাহী বিমান না পেলে দেশে ফিরবেন না শেখ হাসিনা: রাশেদ খান


বাংলাদেশ সরকারের পতাকাবাহী বিমান পাঠানো না হলে দেশে ফিরবেন না বলে শেখ হাসিনা জানিয়েছেন—এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর ভাষ্য, শেখ হাসিনার জন্য দিল্লিতে বিশেষ কোনো ফ্লাইট পাঠানো হবে না বলে সরকার জানিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা উল্লেখ করেন রাশেদ খান।

পোস্টে তিনি দাবি করেন, এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বিমানে করে দেশে ফেরার অনুরোধ জানিয়েছিলেন শেখ হাসিনা। তবে সেনাবাহিনী এ বিষয়ে কোনো সাড়া দেয়নি এবং এমন অনুরোধে সাড়া দেওয়ার সুযোগও নেই।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের চার নেতার পেট্রাপোল সীমান্তে বৈঠকের খবরও নাকচ করেন রাশেদ খান। তিনি জানান, ‘ডেইলি ওয়াদা’ নামের একটি সংবাদমাধ্যম ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে ওই বৈঠকের খবরের সত্যতা নেই বলে প্রতিবেদন প্রকাশ করেছে। রাশেদ খানের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীদের উৎসাহিত করতেই এ ধরনের খবর ছড়ানো হয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ নিয়ে পোস্টে তিনি আরও লেখেন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করতে শেখ হাসিনা নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে যেতে পারেন বলে আলোচনা রয়েছে। তবে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পাসপোর্ট বা এনআইডি পাওয়ার সুযোগ নেই বলে দাবি করেন তিনি।

রাশেদ খান আরও দাবি করেন, শেখ হাসিনা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। পরে ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টের শেষাংশে রাশেদ খান লেখেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে দেশে ফিরবেন না বলে জানিয়েছেন। একই সঙ্গে আগুন সন্ত্রাসে জড়িত ব্যক্তিদের পরিণতি কী হবে, সে প্রশ্নও তোলেন তিনি।