শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মাদক নয়, চুরি করতে গিয়ে ধরা পড়ার আশঙ্কায় রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: পুলিশ

>> আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আদালতের নির্দেশনায়: স্বরাষ্ট্রমন্ত্রী

>> সাবেক এমপি আনারের মেয়ে ডরিনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

>> জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু, ইউনিটভিত্তিক জিপিএ ও ফি জেনে নিন

>> গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> ‘ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> কলেজে গিয়ে শিক্ষামন্ত্রীর প্রশ্ন, ‘স্টুডেন্ট কোথায়?’

>> গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> এনসিপি ১১ দলীয় জোট ছাড়তে পারবে না: আবু হানিফ

>> গজারি বনের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

আপনি পড়ছেন : রাজনীতি

গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, আজ থেকেই কার্যকর


Sifat Islam Sohag ৭ নভেম্বর ২০২৬, দুপুর ২:১০



গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, আজ থেকেই কার্যকর


গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে, গ্রাম পুলিশ প্রধানদের মাসিক বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১১ হাজার টাকা।

এ ছাড়া অবসরকালীন আনুতোষিকও বাড়ানো হয়েছে। সাধারণ গ্রাম পুলিশ সদস্যরা এখন থেকে ৭০ হাজার টাকার পরিবর্তে ৮০ হাজার টাকা পাবেন। আর গ্রাম পুলিশ প্রধানদের আনুতোষিক ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই নতুন বেতন ও আনুতোষিকের সিদ্ধান্ত কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে।

মহাসমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন ও গ্রামের নিরাপত্তা রক্ষায় গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃণমূল পর্যায়ে অপরাধমূলক কর্মকাণ্ড, সম্ভাব্য অস্থিরতা কিংবা নিরাপত্তাঝুঁকি সম্পর্কে গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের সুবাদে আগাম তথ্য পেতে পারেন। এসব তথ্য দ্রুত স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলে জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, প্রতিটি গ্রাম ও ইউনিয়ন নিরাপদ থাকলে পুরো বাংলাদেশ নিরাপদ থাকবে। তৃণমূল মানুষের মধ্যে শান্তি ও স্বস্তি বজায় থাকলে তার ইতিবাচক প্রভাব জাতীয় পর্যায়েও পড়বে। শহরায়ন বাড়লেও দেশের অধিকাংশ মানুষের শিকড় এখনো গ্রামে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে গ্রামীণ জীবনের গভীর সম্পর্ক রয়েছে। তাই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গ্রামের মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা জরুরি।

প্রধানমন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্র ও সমাজেও ব্যাপক অবক্ষয় ঘটেছিল। হীনস্বার্থ ও গোষ্ঠীগত দ্বন্দ্ব উসকে দিয়ে দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য নষ্ট করা হয়েছিল। বিভিন্ন স্থানে এমনকি পরিবারে পরিবারেও বিরোধ-বিবাদ ছড়িয়ে পড়ে। তৃণমূল পর্যায়েও প্রতিশোধ ও প্রতিহিংসার পরিবেশ তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।