রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
৩ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> চট্টগ্রাম কাস্টমসে ঘুষ ও হয়রানির অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা

>> জাজিরায় জেলেদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ওজনে কম দেওয়ার দাবি

>> বান্দরবান বিআরটিএর অফিস সহকারী জামালের বিরুদ্ধে জাল সনদে চাকরি ও অনিয়মের অভিযোগ

>> ‘দুপুরে ফেল, সন্ধ্যায় পাস!’ ইকুরিয়া বিআরটিএতে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ পরিদর্শক মনিষ কুমারের বিরুদ্ধে

>> রৌমারীতে অটোরিকশার ওপর ট্রাক উঠে নিহত ৫

>> কক্সবাজারে রিসোর্টে আগুনে ৬ পর্যটকের মৃত্যু, নিহতদের পরিচয় শনাক্ত

>> পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি

>> বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি

>> রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮১, ৪০ মামলা

>> মুক্তি পেলেন নেহা, অভিজিৎ দীপকের অবস্থান জানতে চায় সিজেপি

আপনি পড়ছেন : রাজনীতি

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, ছাত্রশক্তির নেতা বহিষ্কার


Rabeya ২৮ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:২২



শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, ছাত্রশক্তির নেতা বহিষ্কার


সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর অভিযোগে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পরে তাঁকে আশুলিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বহিষ্কৃত রাব্বি হোসেন সংগঠনটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ বাতিলের কথা জানানো হয়। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রের বরাতে জানা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীর ফেসবুক পোস্টে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাব্বি হোসেন ‘শুভ জন্মদিন আপা’ লিখে মন্তব্য করেন। পরে ওই মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ে সমালোচনা শুরু হয়।

একপর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা রাব্বি হোসেনকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যায়। পরে তাঁকে আশুলিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তবে রাব্বি হোসেন দাবি করেছেন, তাঁর মন্তব্যটি সমর্থনসূচক ছিল না; তিনি ব্যঙ্গাত্মকভাবে মন্তব্যটি করেছিলেন। তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের আন্দোলনে তিনি অংশ নিয়েছিলেন এবং আওয়ামী লীগের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না।

আশুলিয়া থানার পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগ ও প্রমাণ পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।