রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
৩ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> চট্টগ্রাম কাস্টমসে ঘুষ ও হয়রানির অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা

>> জাজিরায় জেলেদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ওজনে কম দেওয়ার দাবি

>> বান্দরবান বিআরটিএর অফিস সহকারী জামালের বিরুদ্ধে জাল সনদে চাকরি ও অনিয়মের অভিযোগ

>> ‘দুপুরে ফেল, সন্ধ্যায় পাস!’ ইকুরিয়া বিআরটিএতে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ পরিদর্শক মনিষ কুমারের বিরুদ্ধে

>> রৌমারীতে অটোরিকশার ওপর ট্রাক উঠে নিহত ৫

>> কক্সবাজারে রিসোর্টে আগুনে ৬ পর্যটকের মৃত্যু, নিহতদের পরিচয় শনাক্ত

>> পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি

>> বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি

>> রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮১, ৪০ মামলা

>> মুক্তি পেলেন নেহা, অভিজিৎ দীপকের অবস্থান জানতে চায় সিজেপি

আপনি পড়ছেন : রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ নাহিদ ইসলামের


Rabeya ২৮ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:১৫



স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ নাহিদ ইসলামের


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাঁর দাবি, দেশে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।

সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের রাজনৈতিক পর্ষদের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সাম্প্রতিক কয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মিরপুরের রাড্ডা সেন্টারে হামলা এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর অভিযোগ, এসব ঘটনায় রাজনৈতিক প্রভাব ও প্রশাসনের নিষ্ক্রিয়তার বিষয় সামনে এসেছে।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক বিবেচনার প্রভাব দেখা যাচ্ছে। তাঁর দাবি, যোগ্য প্রার্থীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ না থাকলে যাচাই-বাছাইয়ের নামে হয়রানি করা উচিত নয়।

সংবিধান সংশোধনের জন্য সরকারের গঠিত বিশেষ কমিটির সমালোচনা করে তিনি দ্রুত সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের দাবি জানান। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনেরও আহ্বান জানান তিনি।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, বর্তমানে জনজীবনে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। জ্বালানি সংকট ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির মতো বিষয় আড়াল করতে অন্য ঘটনাগুলো সামনে আনা হচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।