শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাজধানীতে হাঁড়ি-পাতিল হাতে জামায়াতের বিক্ষোভ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ

>> জামায়াতের কাছে সহায়তা চেয়েও পাননি, শিবিরকর্মীকে চাকরি দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম

>> শামীম হত্যা মামলায় যুবদল নেতা ভদুর তিন দিনের রিমান্ড

>> শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারের ব্যর্থতায় ঝুঁকিতে শিল্প খাত: এবি পার্টি

>> জামিনের প্রতিক্রিয়া জানতে চাওয়ায় সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্‌বিতণ্ডা

>> মিরপুরে ২০টি ককটেলসহ মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার

>> কুর্মিটোলায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল

>> শ্রমিক আন্দোলন ঘিরে সহিংসতা, সরকারকে চাপে ফেলার অভিযোগ

>> কর্মস্থলে ফিরেছেন পোশাকশ্রমিকেরা, শিল্পাঞ্চলে মোতায়েন আইনশৃঙ্খলা বাহিনী

>> এক দিনের সফরে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খুলনায়ও রয়েছে কর্মসূচি

আপনি পড়ছেন : রাজনীতি

সালমানের স্টুডিওতে হামলা নিয়ে শফিকুর রহমানের প্রতিক্রিয়া


Rabeya ২৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫৪



সালমানের স্টুডিওতে হামলা নিয়ে শফিকুর রহমানের প্রতিক্রিয়া


কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চাঁদাবাজরা কখনো কখনো ভুল জায়গায় হাত দিলে সেই চেষ্টা তাদের জন্যই বিপর্যয়ের কারণ হতে পারে।

শফিকুর রহমান লেখেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’

এর আগে শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার পর সালমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন।

তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে ঘটেনি। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিউগিনি প্রপার্টিজের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। চাঁদাবাজির কোনো ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তবে রোববার পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

নিজের পোস্টে শফিকুর রহমান সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাকে চাঁদাবাজি ও ভাঙচুর হিসেবে উল্লেখ করে প্রশ্ন তোলেন, কর্তৃত্ববাদীরা নিজেদের চাঁদাবাজদের সামলাবেন কি না। তিনি বলেন, একের পর এক এমন ঘটনা ঘটছে এবং এরও একদিন শেষ হবে।