মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

>> এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

>> নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, তিতাস কর্মকর্তা আজাদ ও ঠিকাদারদের ঘিরে প্রশ্ন

>> রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্কে জামায়াতকে ঘিরে রাশেদ খাঁনের অভিযোগ

>> পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

>> জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

আপনি পড়ছেন : রাজনীতি

প্রক্সি দিয়ে পরীক্ষায় অংশ, চাকরিতে যোগ দিতে এসে পিএসসিতে আটক প্রার্থী


Rabeya ২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫১



প্রক্সি দিয়ে পরীক্ষায় অংশ, চাকরিতে যোগ দিতে এসে পিএসসিতে আটক প্রার্থী


বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে আটক হয়েছেন রিপন হোসেন নামের এক প্রার্থী। অভিযোগ রয়েছে, অফিস সহায়ক পদে নিয়োগ পেতে তিনি লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করেছিলেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পিএসসি সচিবালয়ে যোগদানের জন্য উপস্থিত হলে পরিচয় যাচাইয়ের সময় তাঁর বিষয়ে সন্দেহ হয়। পরে তাঁকে আটক করে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে থানায় এজাহারও দায়ের করা হয়েছে।

রিপন হোসেন মানিকগঞ্জের সাটুরিয়া থানার বাহা গ্রামের বাসিন্দা। অফিস সহায়ক পদে তাঁর রোল নম্বর ছিল ২১০১১৮৭।

পিএসসি সচিবালয় সূত্র জানায়, নিয়োগপ্রক্রিয়ার অংশ হিসেবে চাকরিতে যোগ দিতে মঙ্গলবার কমিশন সচিবালয়ে আসেন রিপন। এ সময় কর্মকর্তারা তাঁর পরিচয় নিশ্চিত করতে প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে তাঁর চেহারা এবং মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখেন। এতে অসঙ্গতি ধরা পড়লে তাঁর পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়।

বিষয়টি প্রথমে উপপরিচালক শোভন সমাদ্দারকে জানানো হয়। পরে তিনি উপসচিব ওয়াসিমুল বারীকে বিষয়টি অবহিত করেন। এরপর কর্মকর্তারা রিপনকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রিপন নিজের অপরাধের কথা স্বীকার করেন বলে পিএসসি সূত্র জানিয়েছে। তিনি জানান, লিখিত ও মৌখিক—কোনো পরীক্ষাতেই তিনি নিজে অংশ নেননি। দুই পরীক্ষাতেই তাঁর হয়ে অন্য ব্যক্তি প্রক্সি হিসেবে অংশ নিয়েছিলেন।

ঘটনার বিস্তারিত জানার পর তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।