রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
৩ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> চট্টগ্রাম কাস্টমসে ঘুষ ও হয়রানির অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা

>> জাজিরায় জেলেদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ওজনে কম দেওয়ার দাবি

>> বান্দরবান বিআরটিএর অফিস সহকারী জামালের বিরুদ্ধে জাল সনদে চাকরি ও অনিয়মের অভিযোগ

>> ‘দুপুরে ফেল, সন্ধ্যায় পাস!’ ইকুরিয়া বিআরটিএতে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ পরিদর্শক মনিষ কুমারের বিরুদ্ধে

>> রৌমারীতে অটোরিকশার ওপর ট্রাক উঠে নিহত ৫

>> কক্সবাজারে রিসোর্টে আগুনে ৬ পর্যটকের মৃত্যু, নিহতদের পরিচয় শনাক্ত

>> পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি

>> বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি

>> রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮১, ৪০ মামলা

>> মুক্তি পেলেন নেহা, অভিজিৎ দীপকের অবস্থান জানতে চায় সিজেপি

আপনি পড়ছেন : রাজনীতি

দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার বিষয়ে সিদ্ধান্ত


Rabeya ১৯ আগস্ট ২০২৬, সকাল ১১:১৯



দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার বিষয়ে সিদ্ধান্ত

মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের বিষয়ে তার প্যারোলে মুক্তির পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বুধবার (১৯ আগস্ট) সকালে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, প্যারোলে মুক্তির আবেদন করতে আইনজীবী ও পরিবারের সদস্যরা মুন্সীগঞ্জে অবস্থান করছেন।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু। তিনি জানান, রাত ১০টা ২৭ মিনিটে তৌফিক নেওয়াজ মারা যান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোথায় ও কখন জানাজা এবং দাফন করা হবে, সে বিষয়ে বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। তবে দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়টিও এ সিদ্ধান্তের সঙ্গে বিবেচনায় রাখা হচ্ছে।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৯ সালে তৌফিক নেওয়াজ স্ট্রোকে আক্রান্ত হন। চলতি বছরের ২৭ মে স্বজনরা তাকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে গিয়েছিলেন, সেখানে তিনি কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করেন।

ব্যারিস্টার তৌফিক নেওয়াজ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে পেশাগত জীবন পরিচালনা করেছেন।

দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর জানাজা ও দাফনের সময়সূচি চূড়ান্ত হবে।