রবিবার, অক্টোবর ৪, ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

আপনি পড়ছেন : খেলা

চোটে এবার মাঠের বাইরে আলভারেজ


Rabeya ১৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৯



চোটে এবার মাঠের বাইরে আলভারেজ


হুলিয়ান আলভারেজের দুঃসময় যেন কাটছেই না। আতলেতিকো মাদ্রিদে নিজের জায়গা ফিরে পাওয়া এবং সমর্থকদের মন জয় করার চেষ্টার মধ্যেই এবার পেশির চোটে পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

চোটের কারণে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে আলভারেজকে পাচ্ছে না আতলেতিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় আজ রাত ১টায় সোসিয়েদাদের মাঠে শুরু হতে যাওয়া ম্যাচে তাঁর অনুপস্থিতি দলের আক্রমণভাগে বড় প্রভাব ফেলতে পারে।

গত জুনে বিশ্বকাপ চলাকালীন আতলেতিকো ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন আলভারেজ। তাঁর সম্ভাব্য গন্তব্য হিসেবে বার্সেলোনার নামও আলোচনায় আসে। কাতালান ক্লাবটি তাঁকে দলে নিতে আগ্রহী থাকলেও আলভারেজকে কোনোভাবেই প্রতিদ্বন্দ্বী ক্লাবের হাতে তুলে দিতে রাজি হয়নি আতলেতিকো।

এই পরিস্থিতির প্রভাব পড়ে আলভারেজের ওপরও। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে নিজেদের মাঠে সমর্থকদের কাছ থেকে দুয়ো ও সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর অভিমান করে টানা তিন দিন ক্লাবের অনুশীলনেও অনুপস্থিত ছিলেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। শাস্তি হিসেবে সেভিয়ার বিপক্ষে লিগের তৃতীয় ম্যাচে তাঁকে স্কোয়াডে রাখা হয়নি।

শেষ পর্যন্ত আতলেতিকোতেই থাকতে হচ্ছে নিশ্চিত হওয়ার পর আবারও মাঠের পারফরম্যান্সে মনোযোগ দেন আলভারেজ। গত সপ্তাহে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বদলি হিসেবে ৩১ মিনিট মাঠে থেকে ছন্দে ফেরার ইঙ্গিতও দেন তিনি।

তবে পরিস্থিতি যখন ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে, তখনই নতুন চোটের ধাক্কা খেলেন আলভারেজ। ফলে সোসিয়েদাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে আতলেতিকোকে।

চার ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে আতলেতিকো। দলটির জন্য সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর সুযোগ। একই সঙ্গে আলভারেজের জন্যও এটি হতে পারত নিজের পুরোনো ছন্দে ফেরার আরেকটি সুযোগ। কিন্তু পেশির চোট আপাতত সেই পথ থামিয়ে দিয়েছে।